খেলা

Indian Cricketer: এশিয়া কাপের মাঝেই সুসংবাদ, পুত্র সন্তানের পিতা হলেন জসপ্রিত বুমরাহ

গতকাল নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচে জয়ের পর চলমানরত এশিয়া কাপের সুপার-৪ নিশ্চিত করেছে ভারতীয় দল। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার ফলে পয়েন্টস ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। এরপর নেপালের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়ের ফলে সরাসরি টিম ইন্ডিয়া সুপার-৪ খেলার যোগ্যতা অর্জন করে নেয়।

তবে এশিয়া কাপের মাঝপথেই খুশির হওয়া বইয়ে এলো ভারতীয় দলে। ভারতের তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন গতকাল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যার ফলে এশিয়া কাপের মাঝ পথে দেশে প্রত্যাবর্তন করেছেন বুমরাহ। জানা গেছে, পুত্র সন্তান হওয়ার কারণে নেপালের বিরুদ্ধে ম্যাচ থেকে ছুটি নিয়েছেন তিনি।

এদিন দেশে ফিরেই নিজের পুত্রের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জসপ্রিত বুমরাহ। পাশাপাশি ছোট্ট একটি মেসেজও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ছোট সংসার এখন বেড়েছে। আমাদের হৃদয় কখনও কল্পনা চেয়ে পূর্ণ হয়। আজ সকালে আমরা আমাদের ছেলে অঙ্গদ জসপ্রিত বুমরাহকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি, আমরা আনন্দিত এবং আমাদের জীবনের এই নতুন অধ্যায়টির জন্য সবার শুভকামনা আশা করি।’

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন ভারতের তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহ। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর মিস করেছেন তিনি। উল্লেখ্য, চোট কাটিয়ে অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, সুপার-৪ এর প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের অংশ হবেন জসপ্রিত বুমরাহ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026