নিউজ

সাতসকালেই সুখবরঃ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেবে মোদী সরকার, জানুন বিস্তারিত!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ, বৃহস্পতিবার রাঁচি থেকে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করা হবে। আজ ঝাড়খন্ডের রাঁচিতে বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী মন ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশী বয়সের কৃষকদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন প্রদানের ব্যবস্থা করা হবে বলে আগেই জানানো হয়েছিল।

অর্থমন্ত্রক সূত্রের খবর, আপাতত ১০ হাজার ৭৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী তিন বছরের জন্য। মোট ৫ কোটি কৃষককে টার্গেট করা হয়েছে। তবে আগামীদিনে এই প্রকল্প শুধমাত্র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্যই প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। কৃষকরা মাসিক যে প্রিমিয়াম দেবে, সেটি প্রধানমন্ত্রী কিষাণ কার্ডের মাধ্যমেই প্রদান করা যাবে এমনটাই জানানো হয়েছে।

গতকাল মথুরায় প্রাণীসম্পদ বিকাশ প্রকল্প ও আজ ঝাড়খণ্ডের রাঁচিতে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণায় অবশ্য অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহেই হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা ক‍রতে পারে নির্বাচন কমিশন। তাই ওইসব রাজ্যের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই মোদির এমন প্রকল্পের সূচনা বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026