স্প্যানিশ ফুটবল সমর্থকদের কাছে খুশির খবর নাগরিকত্ব পেতে আর কোনো অসুবিধে রইলো না বিস্ময় বালক আনসু ফাতির। স্পেনের নাগরিকত্ব পেতে দেশটিতে ১০ বছর থাকতে হয়। আর সেই মেয়াদ পূরণ হওয়ার পর তার আবেদনের প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে পুরো প্রক্রিয়া সারা হয়েছে। কেননা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন আগামী বুধবার।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অক্টোবরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ফাতিকে দলে পেতে মরিয়া স্পেন। স্পেনের প্রধান কোচ রবের্ত মোরেনো গত সপ্তাহে জানিয়েছিলেন যে ফাতির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র পেতে কাজ করছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে মূল সিদ্ধান্তটা এই খেলোয়াড়ের নিজেকেই নিতে হবে বলে তখন জানিয়েছিলেন তিনি।
গত ২৫ অগাস্ট লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ফাতির। এর পরের সপ্তাহে ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নেমে বার্সেলোনার হয়ে স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন তিনি।
অভিষেকের কদিনের মধ্যে পাদপ্রদীপের আলোয় উঠে আসা ফাতি টানা তিন ম্যাচে গড়েছেন তিনটি রেকর্ড। আগামী ৩১ অক্টোবর ১৭ বছর পূর্ণ করতে যাওয়া ফাতির সামনে চ্যালেঞ্জ এবার আরও বড়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…