টেক বার্তা

তাড়াতাড়ি আনইন্সটল না করলে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা হতে পারে, সতর্কবার্তা দিয়েছে Google

আপনারা হয়তো মাঝেমধ্যেই নিজের ফোনে নতুন নতুন কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন যা অনেক সময় আনইন্সটল করতে হয়। ইন্সটল করার পরে আপনি বুঝতে পারেন না সেই অ্যাপ দিয়ে আপনি কি কাজ করবেন বা কতটা প্রয়োজনে লাগবে আপনার সেই অ্যাপ। কিন্তু আনইন্সটল করার পরেও এমন অনেক ফাইল সেই অ্যাপ্লিকেশন আপনার ফোনে তৈরি করে দেয় যার মাধ্যমে কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে। ইতিমধ্যেই সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটা সতর্কবার্তা জারি করেছে গুগল। শুধু ফোন করার জন্য আজকাল আর কেউ স্মার্টফোন ব্যবহার করেন না, এখন স্মার্টফোন ব্যবহার করেন চ্যাট মিটিং সমস্ত কাজের জন্যই। তাই ফোন হ্যাক হয়ে গেলে আপনাকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপ্লিকেশন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে।

এই সমস্ত অ্যাপ এর থেকে দূরে থাকুন

সম্প্রতি ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর মালিকানা সংস্থা মেটা দাবি করেছিল, ফোনের মধ্যে থাকা কিছু এডিটিং অ্যাপের মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য জেনে নিতে পারছিলেন। রিপোর্ট দাবি করে, বেশ কিছু এমন অ্যাপ রয়েছে যেগুলো এডিটিং এর জন্য কাজে লাগে এবং সেগুলো কিন্তু গুগল প্লে স্টোরে রয়েছে এবং অনেকেই এই অ্যাপ ব্যবহার করেন। তবে সেই সমস্ত এপ্লিকেশন খুব একটা সুবিধের নয় কারণ একদিকে এই সমস্ত অ্যাপ্লিকেশন চীনের, এবং দ্বিতীয়তঃ এই সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু একটা সুরক্ষার ভয় রয়েছে। গুগল প্লে স্টোরে থাকা এরকম কয়েকটি এপ্লিকেশনের মধ্যে রয়েছে – বিউটিপ্লাস-ইজি ফটো এডিটর, বিউটিক্যাম, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, বি৬১২- বিউটি অ্যান্ড ফিল্টার, সুইট স্ন্যাপ-এর মতো কয়েক ডজন অ্যাপ এখনও রয়েছে। এই অ্যাপগুলো ডাউনলোডও করে রেখেছেন লাখ লাখ ইউজার। এছাড়াও কিছু চিনা অ্যাপ যেগুলো ভারত সরকার ব্যান করে দিলেও অনেকে এখনও পর্যন্ত ফোনে ইন্সটল করে রেখেছেন।

ম্যালওয়ার পাঠাতে পারে এই সমস্ত অ্যাপ

এবারে মেটার মতই একটি নতুন রিপোর্ট জারি করল গুগল। এই নতুন রিপোর্টের মাধ্যমে এই সংস্থা জানিয়ে দিয়েছে, এই সমস্ত ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে বিভিন্ন রকমের ভাইরাস পাঠিয়ে দেয়, যার মাধ্যমে আপনার ফোনের সমস্ত তথ্য কোন একজন হ্যাকারের কাছে পৌঁছে যায়। এই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলিকে ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে। কিন্তু অনেক ব্যবহারকারী এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে রেখেছেন। তাই কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং কখন ইন্সটল করতে হবে সেগুলো কিন্তু আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে। যদি আপনি সেগুলো মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার জন্যই বিষয়টা সমস্যার হয়ে উঠতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026