প্রতিদিন কাজে বেরালে তবেই উনুনে হাঁড়ি চড়ে তাদের। দিন মজুরের কাজের যুক্ত ভারতের এই অসংগঠিত ক্ষেত্রের সংখ্যাটা নেহাতই কম নয়। দীর্ঘদিন লকডাউনের ফলে এই বিপুল সংখ্যক শ্রমিকের কাজ বন্ধ। সরকারের সামান্য সাহায্য পেয়ে কোনরকমে টেনেটুনে চলছে তাদের সংসার। তাই এবার ভারতের এই বিপুল সংখ্যক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’-র মাধ্যমে শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এলেন তিনি। ইতিমধ্যে এই সংস্থাকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন পিচাই। যা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। ‘গিভ ইন্ডিয়া’ নামের ওই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার ট্যুইটার একাউন্টে সুন্দর পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করা হয়। যা থেকে জানা যায় আইআইটি খড়গপুরের প্রাক্তনী বর্তমানে গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই ভারতের শ্রমিকদের জন্য ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন।
শুধু ভারত নয় মারণ রোগ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। করোনা মহামারি মোকাবিলায় সারা বিশ্বের বিভিন্ন দেশের পাশে দাঁড়াতে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্যাকেজ ঘোষণা করেছে গুগল। এর মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…