নিউজ

বিনামূল্যে রেল স্টেশনে ওয়াইফাই পরিষেবা বন্ধ করল গুগল

রেলস্টেশনে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের ওপর ইতি টানলো গুগল। সোমবার জানানো হয়েছে গুগল স্টেশন প্রকল্পের আওতায় আর বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে না। তাদের মতে বর্তমান সময়ে সংযোগ ব্যবস্থা অনেক উন্নত এছাড়া মোবাইল ডেটা প্ল্যান অনেকটাই পকেট সুলভ তাই এই পরিষেবা প্রদানের কোনো প্রয়োজন নেই। তাছাড়া গ্রাহকদের ব্যবহার এতো বেড়ে গেছে যে গুগল স্টেশনের পক্ষে পরিষেবা উন্নয়নের পথ অনেক বেশি দুষ্কর হয়ে পড়েছে। ২০১৮ সালে গুগল-এর দেওয়া একটি তথ্য অনুযায়ী, ৪০০ স্টেশনে গড়ে মাসে ৮০ লাখ জন অ্যাক্টিভ গ্রাহক রয়েছেন।

ইতিমধ্যেই একটি পোস্টে বলা হয়েছে, “সাফল্যের পরবর্তী ধাপে ওঠার সময় এটা স্পষ্ট যে, আগের তুলনায় ইন্টারনেট ব্যবহার অনেকটাই সহজ ও সস্তা। সারা বিশ্বের মধ্যে ভারতে এখন প্রতি জিবি-তে অনেক সস্তায় মোবাইল ডেটা পাওয়া যায়। ২০১৯ সালে ট্রাই-এর দেওয়া তথ্যে দেখা গেছে যে, গত ৫ বছরে মোবাইল ডেটার দাম ৯৫% কমেছে। বর্তমানে ভারতীয় ইউজাররা প্রতি মাসে গড়ে মাথাপিছু প্রায় ১০ জিবি বা তার বেশি ডেটা খরচ করেন। শুধু ভারত সরকারই নয় বহু দেশের সরকার ও স্থানীয় প্রশাসন সকলের জন্য সহজ ও কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিয়েছে।”

আরও পড়ুন : সপ্তাহের মধ্যে বকেয়া বাবদ ৩৫ লক্ষ কোটি টাকা দেবে ভোডাফোন-আইডিয়া

প্রসঙ্গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে গুগল স্টেশন প্রকল্প ঘোষণা করেছিল গুগল এবং এর মূল উদ্দেশ্য ছিল ভারতের ৪০০ টি রেল স্টেশনে বিনা পয়সায় ওয়াইফাই পরিষেবা চালু করা। ২০১৮ সালের জুন মাসে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়। ভারতে গুগল স্টেশনের সাফল্যের পর ইন্দোনেশিয়া ও মেক্সিকোতেও এই প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে গুগল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026