টেক বার্তা

এক ক্লিকেই অপ্রয়োজনীয় ইমেইল থেকে রেহাই পাবেন, গুগল নিয়ে এসেছে এই নতুন সুবিধা

আপনার ইনবক্সে যদি হাজার হাজার অকেজো ইমেইল ভরা থাকে তাহলে আর বেশি চিন্তা করবেন না। অপ্রয়োজনীয় ইমেইল থেকে মুক্তি পাওয়ার এখন সহজ উপায় খুঁজে পেয়েছে গুগলের ইমেইল অ্যাপ্লিকেশন gmail। জিমেইলের মোবাইল এবং ওয়েভ উভয় সংস্করণে এখন আপনি ইমেইল থেকে সদস্যতা ত্যাগ করতে পারবেন এবং সমস্ত ইমেইলে স্প্যাম রিপোর্ট করতে পারবেন। এখন থেকে আপনি এই সমস্ত ইমেইল আনসাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি যে ইমেইল আপনার একেবারেই কোন কাজের নয় এবং সম্পূর্ণভাবে ভুয়ো ইমেইল, সেগুলিকে চিহ্নিত করে স্প্যাম রিপোর্ট করতে পারেন।

গুগল ওয়ার্কস্পেস এই আপডেটের তথ্য দিয়ে বলেছে, ” আমরা জানি অবাঞ্ছিত ইমেইল গুলি পরিচালনা করা অনেক ব্যবহারকারীর জন্য একটা কঠিন কাজ। সেই কারণেই আমরা ব্যবহারকারীদের নিরাপদ থাকতে সাহায্য করতে বিগত কয়েক মাস ধরে সময় ব্যয় করেছি।” ইতিমধ্যেই একটি ঘোষণা পাঠানো হয়েছে ইমেইল প্রেরক দের কাছে। এখন থেকে আমরা জিমেইল মোবাইল এবং ওয়েব সার্ভারে এই ধরনের অবাঞ্ছিত ইমেইল থেকে সদস্যতা ত্যাগ করার জন্য নতুন উপায় অবলম্বন করেছি।

কোম্পানি জানিয়েছে, আপনি যদি কোন ইমেইল প্রেরকের কাছ থেকে কোন ইমেইল পেতে না চান, তাহলে তার যেকোনো মেইলের একদম শেষে আনসাবস্ক্রাইব বলে একটি বোতাম আপনি পেয়ে যাবেন। সেই বাটন একবার ট্যাপ করার পরেই সেই বার্তা প্রেরকের কাছে একটি অনুরোধ পৌঁছে যাবে। ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে এই ধরনের বাটন থ্রি ডট মেনুতে দেওয়া হবে। কাজটি আপনি একটা ক্লিকেই করতে পারবেন। আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না এর জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026