টেক বার্তা

ভারতীয়দের জন্য নতুন দুই ফিচার নিয়ে হাজির Google মেসেজ

Google মেসেজে সম্প্রতি যুক্ত করা হয়েছে দুটি নতুন ধরনের ফিচার। তবে এই সমস্ত ফিচারের সুবিধা দেওয়া হবে কেবল ভারতীয় গ্রাহকদের। বিশেষজ্ঞদের মতে এই দুই ফিচার গ্রাহকদের কাছে মেসেজের রাস্তা আরও সহজ করে দেবে। এইবার মাথায় আসতেই পারে কী এমন রয়েছে এই দুই ফিচারে? একটি ফিচারের মাধ্যমে মেসেজ কী ধরনের সেই অনুসারে আলাদা আলাদা ক্যাটাগরিতে স্বয়ংক্রিয় ভাবেই ভাগ হয়ে যাবে। আর অপর ফিচারটি ? অপর ফিচারটির মাধ্যমে OTP সংক্রান্ত সমস্ত মেসেজ ডিলিট হয়ে যাবে ২৪ ঘণ্টার পরেই। এতে মেসেজ স্পেস শেষ হয়ে যাওয়ার কোনও ধরনের বিষয়ই থাকবেনা।

মনে করুন আপনার ফোন নিজে থেকে কোন মেসেজ কী ধরনের তা বুঝে আলাদা আলাদা ক্যাটেগরিতে ভাগ করে দিল, তবে কেমন হবে? যেমন মনে করুন ব্যক্তিগত মেসেজ, ট্র্যানজাকশন বিষয়ক সমস্ত মেসেজ, OTP এমন বেশ কিছু ভাগ। তবে মেসেজ খোঁজার কাজ আরও সহজ হয়ে যাবে। সময়ের সাথে চিন্তা থেকেও মুক্তি দেবে এই উপায়। হ্যাঁ, আপনাকে চিন্তা থেকে মুক্তি দিতেই এমন এক ব্যবস্থা করেছে Google। তবে এটি দুটি বিশেষ ফিচারের একটি।

অপর ফিচারটিতে OTP সংক্রান্ত মেসেজ গুলি নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। তবে তা হবে ২৪ ঘণ্টা পরে। সাধারণত ২৪ ঘণ্টার পরে OTP আর কোনও কাজে আসেনা। অন্যদিকে কাজের মধ্যে থেকে সময় করে তা ডিলিট করা হয়। ডিলিটের কথা মনে করে যখন স্পেস শেষ হয়ে যায়। কিন্তু এইবার আর সেই সমস্যা হবেনা। নিজে থেকেই ডিলিট করে দেবে Google এর এই ফিচার। এর ফলে যেমন স্থান ফাঁকা হবে, তেমনই জালিয়াতি থেকে মুক্তি ও পাবেন গ্রাহক।

সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনটাই জানানো হয়েছে Google এর পক্ষ থেকে। তারা সেই পোস্টেই জানিয়েছেন যে এই দুটি ফিচার কোম্পানি এনেছে কেবল ভারতীয় গ্রাহকদের জন্য। তবে গ্রাহক থেকলে এই ফিচার না ও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এমন বিকল্প থাকবে। এই ফিচার উপলব্ধ করা হয়েছে অ্যান্ড্রিয়েড ৮ এর ওপরের গ্রাহকদের জন্য। তবে Google এর পক্ষ থেকে জানানো হয়েছে উভয় ফিচারই কোম্পানি প্রদান করছে অত্যন্ত সুরক্ষার কথা মাথায় রেখে। তাদের মতে, এতে গ্রাহকদের সমস্ত তথ্য নিরাপদ থাকবে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026