বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য একটা অংশ হয়ে উঠেছে। তাই মোবাইল রিচার্জ করা আজকের দিনে একটি নিত্যপ্রয়োজনীয় কাজ। মোবাইল রিচার্জ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অনলাইন মোবাইল রিচার্জ অ্যাপ ব্যবহার করে থাকি। আজকের দিনে আর কেউ দোকান থেকে রিচার্জ করেন না। সবাই এই মোবাইল অ্যাপ ব্যবহার করলেই রিচার্জ করতে পারেন। এই অ্যাপগুলির মাধ্যমে আমরা খুব সহজেই এবং দ্রুত মোবাইল রিচার্জ করতে পারি। তবে সম্প্রতি কিছু জনপ্রিয় অনলাইন মোবাইল রিচার্জ অ্যাপ, যেমন Google Pay, PhonePe, Paytm ইত্যাদি, মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত চার্জ নিচ্ছে। এই অতিরিক্ত চার্জের পরিমাণ আলাদা আলাদা মোবাইল অপারেটর এবং আলাদা আলাদা রিচার্জ প্ল্যানের উপর নির্ভর করে। অতিরিক্ত চার্জ থেকে বাঁচার জন্য আমরা বিশেষ কিছু অনলাইন মোবাইল রিচার্জ অ্যাপ ব্যবহার করতে পারি। এই অ্যাপগুলির মাধ্যমে আমরা বিনামূল্যে মোবাইল রিচার্জ করতে পারি। চলুন তাহলে এই তালিকাটা দেখে নেওয়া যাক।
Free Charge:
Free Charge একটি জনপ্রিয় মোবাইল রিচার্জ অ্যাপ। এই অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় মোবাইল রিচার্জ করার জন্যই। এই অ্যাপের মাধ্যমে আপনি অতিরিক্ত খরচ ছাড়া মোবাইল রিচার্জ করতে পারবেন। এছাড়াও আপনি এই অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল, ডিশ রিচার্জ, ফাস্ট ট্যাগ রিচার্জ ইত্যাদি করতে পারবেন।
BHIM UPI:
BHIM UPI একটি জনপ্রিয় UPI অ্যাপ। এটি Upi এর সবথেকে পুরনো অ্যাপগুলির মধ্যে একটি। অনেক UPI অ্যাপ এই BHIM UPI এর ইন্টারফেস ব্যবহার করে তাদের অ্যাপ চালানোর ক্ষেত্রে। এই অ্যাপের মাধ্যমে আপনি অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে এই অ্যাপ থেকে আপনি শুধুমাত্র BSNL এবং MTNL প্রিপেড নম্বরগুলির রিচার্জ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…