টেক বার্তা

এক সপ্তাহ পরেই ডিলিট হয়ে যাবে GMail অ্যাকাউন্ট, Google থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত

একটি ভুলের জন্য আপনার বহু বছরের পুরনো জিমেইল অ্যাকাউন্ট মুছে যেতে পারে। সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব জিমেইল অ্যাকাউন্ট সক্রিয় নয়, সেগুলো ডিলিট করে ফেলবে তারা। আগামী মাস অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু করতে চলেছে গুগল। এ জন্য জরুরি সময়সীমা দিয়েছে গুগল। হাতে সময় আর বেশি নাকি নেই, বড় জোর এক সপ্তাহ।

গুগল জানিয়েছে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে সক্রিয় নেই, সেগুলো মুছে ফেলা হবে। যদিও যারা জিমেইল, ডক্স, ক্যালেন্ডার ও ফটোজের মতো নিয়মিত অ্যাপ ব্যবহার করেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ জন্য নতুন নীতিমালা তৈরি করেছে গুগল। গুগলের মতে, যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না, সেগুলোর সাইবার হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে না চান তবে অবিলম্বে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে গিয়ে তবে সেটি পুনরায় সেট করুন। এ ছাড়া সিকিউরিটি চেক করে টু ফ্যাক্টর অথেনটিকেশন ইত্যাদি চালু করুন। গুগলের এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টকেই প্রভাবিত করবে, স্কুল, প্রতিষ্ঠান ও ব্যবসায়িক অ্যাকাউন্টকে নয়।

অ্যাকাউন্ট মুছে ফেলার আগে গুগল এ ধরনের ব্যবহারকারীদের কাছে অনেক নোটিফিকেশন পাঠিয়ে অ্যাকাউন্ট রিকোভার করার অনুরোধ জানাবে বলে খবর। ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, এক্স (টুইটার) অ্যাকাউন্ট, যা বহু বছর ধরে ব্যবহার করা হয়নি, তা মুছে আর্কাইভে রাখা হবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026