সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়ত কোন না কোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হতেই থাকে। খারাপ কিংবা ভালোর উপর নির্ভর করে নয়, নেটজনতার দৃষ্টি আকর্ষণের ওপর নির্ভর করেই কোন ছবি কিংবা ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যেখানে এক মহিলাকে বাজারের মধ্যেই গান গেয়ে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তার সাথে রানাঘাটের রানু মন্ডলের তুলনা টেনেছেন অনেকেই। সকলের জন্য রইল সেই ভিডিও।
সম্প্রতি ইনস্টাগ্রামের ‘কাশ্যপ মিমার’ নামের অফিসিয়াল পেজ থেকে একটি ট্রোল ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে, যা দেখে হাসি থামছে না নেটমহলের অধিকাংশের। ভিডিওতে ঐ মহিলাকে গোবিন্দা অভিনীত একটি জনপ্রিয় ছবির ‘আঙ্গনা মে বাবা’ গানটি গাইতে গাইতেই ভরা বাজারের মধ্যে কোমর দুলিয়ে নাচতে দেখা দিয়েছে। এই ভিডিওতে ঐ মহিলার কাণ্ডকারখানা দেখে খুব স্বাভাবিকভাবেই হাসছে নেটমহল। তুলনা করছে রানাঘাটের রানু মন্ডলের সাথেও। তাদের কথায়, রানু মন্ডলও এমন ভাবেই স্টেশনে বসে গান গাইতেন, আর ভিক্ষা করতেন।
নেটদুনিয়ায় সম্প্রতি এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ট্রোল করছেন অধিকাংশ নেটমহল। নেটিজেনদের মাঝে এই ভিডিও যে তুমুল ভাইরাল হয়েছে, তা এই ভিডিওর ভিউজ দেখলেই স্পষ্ট হবে। এই ভিডিও শেয়ার করে লিখে দেওয়া হয়েছে, বন্ধুর জন্য বান্ধবী পেয়ে গেছি। এমন নানা ধরনের মজার মন্তব্যের দেখা মিলবে কমেন্টবক্সে। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই মহিলার গান গাওয়ার ভিডিওটি নেটিজেনদের মাঝে তুমুল চর্চায় রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…