Viral: ‘পুষ্পা’ স্টাইলে হেঁটে দেখাচ্ছে চিড়িয়াখানার এক গরিলা, মুহূর্তে ভাইরাল ভিডিও

‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ সিনেমা রীতিমতো বক্সঅফিস কাঁপিয়ে একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে প্রত্যেক দেশবাসীর মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ডিসেম্বর মাসের ১৭ তারিখে মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের এই সিনেমাটি। এমনকি এই চূড়ান্ত হিট সিনেমা দেশজুড়ে মোট ৫ টি ভাষা অর্থাৎ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালামে মুক্তি পেয়েছিল। সিনেমাটির বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং গানের স্টেপ বেশ কিছুদিন ধরে সুপার ট্রেন্ডিং হয়ে আছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই সিনেমার জনপ্রিয়তা কিছু কম নয়। তাবড় তাবড় অভিনেতা এবং ক্রিকেটারদের এই সিনেমার গানের তালে ভিডিও বানাতে দেখা গেছে। তবে সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আবাক হয়ে গিয়েছে সকল নেটজনতা।

মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া খুললেই একটার পর একটা ভিডিও দেখা যায় যাতে পুষ্পা সিনেমার গানের কিছু অংশ বা রক্ত গরম করা ডায়লগ ব্যবহার করা হয়েছে। আসলে ওটাই এখন ট্রেন্ড। ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে বিদেশের ক্রিকেটার বা অনেক হলিউড তারকা এই সিনেমার গানের তালে ভিডিও বানিয়েছেন। তবে সম্প্রতি সকলকে অবাক করে দিয়ে এক চিড়িয়াখানার গরিলা পুষ্পা সিনেমার গানের স্টেপ করে সকলকে চমকে দিয়েছে। ঠিক কি হয়েছিল?

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি চিড়িয়াখানায় এক গরিলা নিজের থাকার জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সকল দর্শকের নজর যখন তার দিকেই তখনই হঠাৎ করেই সে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে এবং একদম পুষ্পা স্টাইলে পা ঘষে ঘষে তীর্যকভাবে হাঁটতে শুরু করে। দেখে মনে হবে পুরোপুরি আল্লু অর্জুনের নকল করে হুক স্টেপটি করছে ওই গরিলা। এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে কেউ একজন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শ্রীভল্লি গান লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়।

বলাবাহুল্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। পুষ্পা জ্বরে আক্রান্ত নেটিজেনরা ভিডিওতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন। আপনি শুনলে অবাক হবেন, ভিডিওটি ইতিমধ্যেই ১৬.২ মিলিয়ন মানুষ দেখেছেন এবং ১.১ মিলিয়ন মানুষ লাইক দিয়েছেন। অনেকেই কমেন্ট করে লিখেছেন, ‘চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি পশুদের পুষ্পা সিনেমা দেখাচ্ছে?’ আবার কেউ কমেন্ট করে লিখেছেন, ‘গরিলা তো পুষ্পার ফ্যান’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট গরিলার পুষ্পার গানে হুক স্টেপের ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026