নিউজ

পুজোর আগেই বড়সড় আশঙ্কা, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’

ঢাকা: কয়েক মাস কেটে গেলেও আমফানের ক্ষতটা এখনও ভারত ও বাংলাদেশের মানুষদের মনে দগদগে ঘায়ের মত হয়ে রয়েছে। সেই ঘা এখনও শুকায়নি। তারই মধ্যে নতুন ঘূর্ণিঝড় ‘গতি’ আছড়ে পড়তে পারে বাংলাদেশে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যা পুজোর আগেই আছড়ে পড়তে পারে বাংলাদেশের বুকে।

এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘গতি’। যার গতিবেগ কত হবে, তা এখন থেকেই বলে দেওয়া বেশ মুশকিল। তবে পুজোর আগে পদ্মাপারে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে শেখ হাসিনার দেশ। এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জানা গিয়েছে, সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিকের তুলনায় ৩৩.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর সেই একই পূর্বাভাস রয়েছে চলতি অক্টোবরেও। এমনকি এই মাসে আরও বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই ক্ষতির প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা, তা এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026