বিনোদন

বিয়ে করতে চলেছেন উত্তম কুমারের পৌত্র গৌরব, শুভেচ্ছা নেটিজেনদের

টলি টাউনে আনলক পর্বে খুব শীঘ্রই ফুটতে চলেছে বিয়ের ফুল। পুজোর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব ও তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা দেবলীনা। বহুদিন ধরেই গৌরব ও দেবলীনার সম্পর্ক রয়েছে। কিন্তু দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিষ কুমার শুভকাজ শীঘ্র সম্পন্ন করতে চান।

গৌরবের পরিবারও চান এবার গৌরবকে থিতু করতে। গৌরব ও দেবলীনার বিয়ে প্রসঙ্গে দুই পরিবারের পাকা কথাও হয়ে গিয়েছে। তাঁরা পুজোর পরেই বিয়ের তারিখ ঠিক করতে চান। কিন্তু করোনা পরিস্থিতির কারণে যদি তা না হয় তাহলে নতুন বছরের শুরুতেই তাঁরা চারহাত এক করে দেবেন বলে শোনা গিয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে,দেবলীনার জন্য গৌরবের পরিবারের তরফে বিয়ের গয়না গড়ানোর কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও দুই পরিবারের মধ্যে বিয়ের তত্ত্ব বিনিময় নিয়ে কথাবার্তাও প্রায় পাকা হয়ে গেছে। এর আগে গৌরবের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতার বিয়ে হয়েছিল।সেই বিয়েতে স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন।

কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে গৌরব-অনিন্দিতার বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এরপর অনিন্দিতা পরিচালক অভিমন্যুকে বিয়ে করেন।কিন্তু কয়েক মাসের মধ্যেই আবার তাঁদের ডিভোর্স হয়ে যায়। ওদিকে অনিন্দিতার সাথে বিবাহ-বিচ্ছেদের পর গৌরব মন দিয়েছিলেন নিজের কেরিয়ারে।বর্তমানে তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রানী রাসমণির জামাই মথুরামোহনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এই চরিত্র তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।এবার আশা করা যাচ্ছে,পারিবারিক জীবনেও গৌরব-দেবলীনা সফল হবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026