বিনোদন

আবারো হাসপাতালে ভর্তি গৌরব! সোমবার টানা ৬ ঘন্টার অস্ত্রোপচার অভিনেতার

জুন মাসেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন ওগো নিরুপমা ধারাবাহিকের আবির। হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। টেস্ট করে জানা গিয়েছিল বোন টিউমারে আক্রান্ত হয়েছেন গৌরব রায়চৌধুরী। কি করে আক্রান্ত হন অভিনেতা? মাসকয়েক আগে জিম করতে গিয়ে কনুইতে ব্যথা অনুভব করেছিলেন অভিনেতা। পরবর্তী সময়ে ডান হাতের কনুইতে বোন টিউমার ধরা পড়েছে তাঁর।

আর সেই টিউমার অস্ত্রোপচার না করলে কমবেনা। আর সে জন্যই রবিবার কলকাতার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন গৌরব। আগামিকাল অর্থাৎ সোমবার অভিনেতার অস্ত্রোপচার হয়। চিকিৎকেরা জানিয়েছেন, ৬ ঘন্টা ধরে অভিনেতার অপরারেশন করা হবে গৌরবের হাতের ওই বোন টিউমারটি। 

সদ্য শেষ হয়েছে ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবির। জুন মাসে এই ধারানাহিকের সম্প্রচার হয়েছে। আর সেই সময়ে চোখে ইনফেকশন হওয়াতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন গৌরব। হাসপাতালে ভর্তি থাকাকালীন সেই সময়ে অভিনেতার জন্মদিন পড়ে। হাসপাতালের বেডে শুয়ে নিজের জন্মদিন হাসপাতালের ডাক্তার আর নার্সদের সাথে উদযাপন করলেন। একটু সুস্থ হতেই সেইসময় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের অন্তিম পর্যায়ের শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকায় তড়িঘড়ি সেটে ফিরেছিলেন। সেইসময় জানিয়েছিলেন, আগস্ট মাসের মধ্যে এই বোন টিউমারটি অপারেশন করাবেন। ধারাবাহিকের শ্যুটিং শেষ হলেও অভিনেতা পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’র শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। এর জন্যই কিছুদিন অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দেন গৌরব।

অবশেষে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে অভিনেতার অসুস্থতার জন্য অনেক অনুগামী উদ্বেগ হয়ে পড়েছেন। তভে গৌরব নিজের অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন, তাঁর এই বোন টিউমারের বায়োপসি রিপোর্টে চিন্তার কোনও বিষয় নেই। তবে সার্জারি করিয়ে নেওয়াটা খুব জরুরি। অপারেশনের পর একটু সাবধানে থাকতে হবে। তবে পনেরো দিন পর থেকেই সিনেমার শ্যুটিংয়ে যোগ দিতে পারবেন অভিনেতা।

গৌরব কৌশিক সেনের থিয়েটার গ্রুপে যুক্ত হয়ে থিয়েটারে অভিনয় করা শুরু করেন৷ এরপর থিয়েটার দলে অভিনয় দক্ষতা গড়ে তোলার পর সানন্দা টিভিতে প্রথম টিভি সিরিয়াল অল্প প্রেমের গল্প দিয়ে টেলিভিশন জগতে অভিষেক করেন। এরপর ছোটপর্দায় ‘ত্রিনয়নী’, ‘ওগো নিরুপমা’র মতো ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার ছোট পর্দার পাশাপাশি বড়পর্দাতেও পা রাখতে চলেছেন। তবে এত তাড়াতাড়ি ‘ওগো নিরুপমা’ শেষ হওয়াতে অনেকে অনুগামীর মন খারাপ হয়। তবে নতুন কিছু সিনেমার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026