ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই দোকানে গেলে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের থেকে সস্তায় আটা, জানুন কিভাবে পাবেন এই আটা – Bharat Aata

দীপাবলি বা দিওয়ালি উৎসবটি দেশে বেশ আড়ম্বর সহকারে পালিত হয়। ভারতের প্রতিটি মানুষ দীপাবলি উপলক্ষে একেবারে উৎসবের আনন্দে থাকেন। কিন্তু বর্তমানে ভারতে একটা নতুন সমস্যা শুরু হয়েছে এবং সেটা হল মুদ্রাস্ফীতি। এই বিষয়টি মাথায় রেখে এবারে কেন্দ্রীয় সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে এবারে সস্তায় আটা বিক্রি করবে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি নতুন আটার ব্র্যান্ড ভারতের বাজারে চালু হতে চলেছে শুধুমাত্র গরিব মানুষদের জন্য। দীপাবলীর আগে মুদ্রাস্ফীতি থেকে ভারতের সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার ভারত আটা নামক একটি ব্র্যান্ড চালু করেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে সারাদেশে গমের আটা বিক্রি হবে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই আটা বিক্রি শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে।

সমবায় সমিতি, NAFED , NCCF ও কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে আপনি এই আটা কিনতে পারবেন। সারাদেশে ৮০০টি মোবাইল ভ্যান এবং ২,০০০ টির বেশি দোকানের মাধ্যমে এই ভারত আটা বিক্রি করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে ভারতের বাজারে আটার দাম মোটামুটি ৩৬ থেকে ৭০ টাকা কেজি এর মধ্যে থাকে। খারাপ গুনমানের আটা মোটামুটি ৩৬ থেকে ৪০ টাকা পর্যন্ত দামের মধ্যে পাওয়া যায়। অন্যান্য ব্র্যান্ডের প্যাকেটজাত আটা আপনি ৭০ টাকা কেজিতে পেতে পারেন। এর আগে ফেব্রুয়ারি মাসে সরকার মূল্য স্থিতিশীলতা তহবিল প্রকল্পের অধীনে সমবায় সমিতির মাধ্যমে কিছু দোকানে ২৯ টাকায় ১৮ হাজার টন ভারত আটা পরীক্ষামূলকভাবে বিক্রি করেছিল। অনেকেই কিন্তু সেই আটা কিনেছিলেন এবং সেই কারণে আবারো নতুন করে এই ভারত আটা বিক্রি করতে শুরু করেছে সরকার।

কেন্দ্রীয় খাদ্য এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী পিযুষ গোয়েল বলেছেন, প্রথমে আমরা পরীক্ষামূলকভাবে এই আটা বিক্রি করেছিলাম এবং সেই সময় দেখেছিলাম যে আমরা সফল। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে দেশের সর্বোচ্চ আটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১০০ টি মোবাইল ব্যাংককে ডিউটি রুট থেকে সবুজ পতাকা দেখানো হয়েছে। ইতিমধ্যেই এই ভারত আটা সাধারণ মানুষ বেশ পছন্দ করতে শুরু করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026