ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চলতি মাসেই বিক্রি হতে চলেছে এই বড় ব্যাংকটি, আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাংকে?

ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে সরকারি ব্যাংকের বেসরকারিকরণ নিয়ে দ্রুত গতিতে কাজ শুরু করা হয়েছে। অতীতে সরকারি কোম্পানির বেসরকারিকরণ এর পর এবারে সরকারি ব্যাংকের বেসরকারিকরণের কাজ দ্রুত গতিতে শুরু করেছে ভারত সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হলেও ইতিমধ্যে সরকার অনেক কোম্পানির জন্য দরপত্র আহ্বান করে ফেলেছে। সরকারি ব্যাংকগুলোর বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে জোর কদমে। সেপ্টেম্বরে এই বেসরকারিকরণে পুরো প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় হরতাল হলেও নিজের সিদ্ধান্ত থেকে অটল থাকতে পারে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ভারতবর্ষের ব্যাংকিং নিয়মকানুনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসইউ ব্যাংকের বিদেশি মালিকানা ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকারি খাতে দুটি ব্যাংককে শর্টলিস্ট করা হয়ে গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুই সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, খুব শীঘ্রই মন্ত্রিসভা এই অনুমোদন পেতে চলেছে। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের মধ্যে এই দুটি ব্যাংকের মধ্যে অন্তত একটি ব্যাংকের বেসরকারিকরণ নিশ্চিত হয়ে যাবে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সরকারি খাতের ব্যাংকের দ্রুত বেসরকারি করনের উপরে কাজ করতে শুরু করেছে। আন্ত মন্ত্রণালয় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শিগগিরই এই বেসরকারিকরণের তারিখ এগিয়ে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ হবার পর বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীদের একটি বৈঠকে এই বেসরকারিকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। মনে করা হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই দুটি ব্যাংকের মধ্যে যেকোনো একটি ব্যাংকের বেসরকারিকরণ হয়ে যাবে।

কিন্তু কোন দুটি ব্যাংকের বেসরকারিকরণ সবার আগে হবে? ইতিমধ্যে নীতি আয়োগের তরফ থেকে বেসরকারি করনের জন্য দুটি PSU ব্যাংককে শর্টলিস্ট করা হয়েছে। এই দুটি ব্যাংকের মধ্যে রয়েছে ভারতের অত্যন্ত জনপ্রিয় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এছাড়াও, ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণও খুব শীঘ্রই হবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারের ওই কর্মকর্তা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026