নিউজ

২০ জন যাত্রী নিয়ে আজ কলকাতায় চলবে সরকারি বাস

এবার কলকাতার ১৫টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহন দফতর। আজ থেকে সবরকম সতর্কতা বিধি মেনে কলকাতার ১৫টি রুটে চলবে সরকারি বাস। প্রতিটি বাসকে স্যানিটাইজ করা হবে এবং বাসগুলিকে জীবানুমুক্ত করে তবেই রুটগুলিতে ছাড়া হবে। বাসে ২০ জনের বেশি যাত্রী বহন করা যাবে না। প্রত্যেক যাত্রীকে মাস্ক ব্যবহার করতে হবে।

বাসগুলি যে রুটে চলবে তার তালিকা দেওয়া হল-

* বালিগঞ্জ-ডানলপ
* হাওড়া-নিউটাউন
* হাওড়া বারুইপুর
* হাওড়া-গড়িয়া ( এস-৭ ও এস-৫)
* এসপ্ল্যানেড-আমতলা
* টালিগঞ্জ-করুণাময়ী
* বারাসাত-গড়িয়া
* বারাসাত-জোকা
* যাদবপুর-করুণাময়ী
* হাওড়া-কামালগাজি
* হাওড়া-ঠাকুরপুকুর

এছাড়া আরও তিনটি রুটে চলবে বাস। তবে বাসে ২০ জনের অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। যদিও আজ থেকে হাওড়া, সল্টলেক, কলকাতা ও ব্যারাকপুরে অ্যাপ ক্যাব পরিষেবা সচল করা হয়েছে। এই অ্যাপ ক্যাব পরিষেবা সচল করার মাধ্যমে যারা জরুরি পরিষেবায় যুক্ত রয়েছেন অর্থাৎ করোনার সঙ্গে জীবন বাজি রেখে লড়াই করছেন এবং সরকারি ও বেসরকারি জরুরি বিভাগে কর্মরতদের জন্য এই অ্যাপ ক্যাব পরিষেবা সচল করা হল চার শহরে। তবে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই চলছে এই ক্যাব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026