ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই তিনটি সরকারি স্কিম আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য অর্থ দিচ্ছে, এভাবে আবেদন করুন

ভারতে এখন অনেকেই আছেন যারা নতুন করে নিজেদের ব্যবসা শুরু করতে চাইছেন। কিন্তু এই পথে সব থেকে বড় বাধা হলো আর্থিক পুঁজি। অনেকেই এমন আছেন যারা আর্থিক সমস্যায় থাকেন এবং সেই কারণে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন না। বিশেষ করে নারীরা আর্থিক কারণেই কিন্তু নিজেদের ব্যবসা শুরু করতে পারেন না। সেই কারণেই এবারে সরকার নারীদের জন্য নিয়ে এসেছে একটি প্রকল্প যার মাধ্যমে তাদেরকে সাবলম্বী করার কাজ চালাচ্ছে সরকার। শুধু রাজ্য সরকার স্তরেই নয় দেশের কেন্দ্রীয় সরকারও কিন্তু এরকম ধরনের প্রকল্প নিয়ে আসছে ভারতের সাধারণ মানুষের জন্য। এখানে আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করে নিজের জন্য একটি ভালো ভবিষ্যৎ বেছে নিতে পারেন। ঋণের পরিমাণ এবং সুদ সম্পর্কিত প্রতিটি প্রকল্পের বিভিন্ন শর্তাবলী আপনার জন্য রয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রকল্পের ব্যাপারে বিস্তারিত।

১. ক্রেডিট গ্যারান্টি স্কিম

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর অধীনে পরিচালিত ক্রেডিট গ্যারান্টি প্রকল্প শুধুমাত্র সেই মহিলাদের জন্যই যারা শুধুমাত্র ব্যবসা করতে চান না, নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে চান। এই প্রকল্প শুরু করা হয়েছে আর্থিক সাহায্যের জন্যই। এই প্রকল্পের অধীনে মহিলারা পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারেন। ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো এন্ড স্মল ইন্টারপ্রাইজ এর নামে একটি ট্রাস্ট স্থাপন করা হয়েছে এর জন্য। মহিলাদের সাহায্য করার বিষয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগে দু কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত কিন্তু এখন পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। মহিলাদের মালিকানাধীন বা পরিচালিত ছোট ব্যবসা আশি শতাংশ পর্যন্ত গ্যারান্টি কভার পেতে পারে এই প্রকল্পে।

২. স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোন

সরকার দ্বারা মহিলাদের অর্থনৈতিক সহায়তার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। তপশিলি জাতি উপজাতি অথবা মহিলা উদ্যোক্তাদের জন্য এই প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের শর্ত হলো যে ১৮ বছরের বেশি বয়সীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। গ্রিনফিল্ড স্থাপনের জন্য ১০ লক্ষ টাকা থেকে শুরু করে অ – ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে কমপক্ষে ৫১ শতাংশ শেয়ার হোল্ডিং এবং নিয়ন্ত্রণ মহিলা উদ্যোক্তার কাছে থাকতে হবে। তবে কিন্তু এই নথি যাচাই করে ঋণ পাওয়া যেতে পারে। এই প্রকল্পে কমপক্ষে এক কোটি টাকা পর্যন্ত ঋণ আপনি গ্রহণ করতে পারেন। এই ঋণ আপনি সাত বছরের মধ্যে শোধ করতে পারবেন।

৩. স্ত্রী শক্তি যোজনা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত সরকারের নারী শক্তি যোজনার অধীনে একজন মহিলা খুব কম সুদে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারেন। যে মহিলা নিজের ব্যবসা বা চাকরি করতে চান তারা আবেদন করতে পারেন ব্যাংকের মাধ্যমে। এই ঋণ আপনি তখনই পাবেন যখন ব্যবসায় মহিলার ৫০ শতাংশ বা তার বেশি অংশগ্রহণ থাকে। আপনি যদি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ব্যবসায়ী ঋণ গ্রহণ করতে চান তাহলে আপনার কোন গ্যারান্টি দেওয়ার দরকার নেই। ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে লোন নিতে হলে আপনাকে ব্যাংককে গ্যারান্টি দিতে হবে

Nirajana Nag

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026