নিউজ

কথা রাখেনি সরকার, রাজপথে প্রাথমিক শিক্ষকরা

কলকাতা : পিআরটি স্কেলে বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন প্রাথমিক শিক্ষকদের একটা বড় অংশ। সেই অনশন ১৪ দিনে এসে পৌঁছালে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। তারপরই অনশন তুলে নেন উস্থি নামক শিক্ষক সংগঠনটি। কিন্তু সময় গড়ালেও কথা রাখেনি সরকার। ফলে, আবারও রাজপথে নামলো প্রাথমিক শিক্ষকরা।

আজ দক্ষিণ কলকাতা থেকে মিছিল করে শিক্ষামন্ত্রীর বাড়ি উদ্দেশ্যে দেন প্রাথমিক শিক্ষকরা। অশান্তির আশঙ্কায় শিক্ষামন্ত্রীর বাড়ির অনেক আগেই বাঘাযতীনে মিছিল আটকাতে নিশ্ছিদ্র দুর্গ গড়ে তোলে পুলিশ। মিছিল বাঘাযতীন পৌঁছালে পুলিশ তা আটকে দিলে সেখানেই রাস্তার উপর বসে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের বারবার অনুরোধ স্বত্ত্বেও অবস্থান তুলে নিতে নারাজ আন্দোলনরত শিক্ষকরা। বিক্ষোভ এখনও জারি রয়েছে বলে খবর পাওয়া গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026