সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে রাজ্য সরকার জারি করেছে দুটি নতুন বিজ্ঞপ্তি। সরকারের বিজ্ঞপ্তি হাস্যকর বলে মন্তব্য করেছেন সরকারি কর্মচারীরা। তবে এই দুটি বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্দেশিকার পরিপ্রেক্ষিতে কোমর বেঁধে নামতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এমনিতেই বকেয়া মহার্ঘভাতা দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে শনিবার জারি করা হয়েছে দুটি বিজ্ঞপ্তি। নবান্নের দুটি বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
এই দুটি বিজ্ঞপ্তি প্রথমটিতে বলা হয়েছে পেন ডাউন কর্মসূচিতে সোমবার সামিল হলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। অপর বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে টিফিন টাইমে অফিসের বাইরে গিয়ে অন্য কোন কাজ করতে পারবেন না সরকারি কর্মচারীরা। এই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংগ্রামী যৌথ মঞ্চ দাবি করছে, সোমবার তারা কোনরকম পেন ডাউন কর্মসূচির ঘোষণা করেনি। তাহলে প্রশ্ন উঠছে, যে কর্মসূচি ঘোষণা করা হয়নি সেই কর্মসূচির বিরুদ্ধে বিজ্ঞপ্তি কি করে জারি হল? অন্যদিকে টিফিন টাইমে অন্য কোন কাজে অংশ না নেবার বিজ্ঞপ্তিকে হাস্যকর বলে দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সৌমেন্দ্র নারায়ন বসু বলছেন, “হাস্যকর। একমাত্র জরুরি অবস্থায় এরকম হয়। সরকার বেসরকারি সংস্থার মালিকদের সঙ্গে জোট বদ্ধ হয়ে এই পথ দেখাচ্ছে।”
২৪ মে বদলির প্রতিবাদে করুণাময়ীদের সমাবেশ করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন। পাশাপাশি বিকাশ ভবনে ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছে তাদের তরফে। সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই সরগরম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…