Today Trending News

ফের বাড়লো সময়সীমা, এই তারিখ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের সাথে করুন ডকুমেন্টস আপডেট – AADHAAR CARD

অবশেষে জনসাধারণের দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়ে বড় ঘোষণা করল আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ড বিষয়ক নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করার সময়সীমা ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার চাইলেই ভারতের সাধারণ নাগরিক বিনামূল্যে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে পারবেন।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বছরের মার্চ মাসে এক ব্যক্তিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, যারা ১০ বছর আগে আধার কার্ড করেছেন তাদের আধার কার্ডের সাথে নতুনভাবে সংযুক্ত করতে হবে ডকুমেন্টস। যেখানে নিজের পরিচয় পত্রসহ ঠিকানা আপডেট করতে হবে ভারতের সাধারণ নাগরিকদের। আর এই কাজের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত।

তবে নির্ধারিত দিনের মধ্যে ভারতের বেশিরভাগ মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারায় ফের এর সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ই সেপ্টেম্বর নয় বরং ২০২৩ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত আঁধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করার সুযোগ পাবেন সাধারণ নাগরিকরা। তবে সেই সময়সীমা উত্তীর্ণ হলে জরিমানা প্রদান করে আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করতে হবে সকল ভারতীয়দের।

কিভাবে করবেন আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট?

১. প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে যে কোন ব্রাউজার থেকে My Aadhaar.com ওয়েবসাইটে যান।
২. এরপর আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে OTP-র নির্ধারিত লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
৩. তালিকা থেকে ডকুমেন্টস আপডেটের অপশনটি বেছে নিন।
৪. এবার নিজের পরিচয় পত্র এবং বসবাসের ঠিকানার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে ডকুমেন্টস আপডেট করুন।
৫. সম্পূর্ণ বিবরণ সঠিকভাবে প্রদান করার পর অ্যাপ্লিকেশন ফরমটি সম্পূর্ণ করুন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026