দেশ

উৎসবের মরশুমে সরকার আপনার অ্যাকাউন্টে দেবে ৮১ হাজার টাকা, জানুন কিভাবে চেক করতে হবে ব্যালেন্স

কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা অর্থাৎ ইপিএফও এর সাত কোটি গ্রাহকদের জন্য এই মাসের শেষের দিকে আসতে চলেছে দুর্দান্ত খবর। সরকার ২০২২ সালের আর্থিক বছরের সুদ ইপিএফ একাউন্টধারীদের একাউন্টে স্থানান্তর করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি এবারে ৮.১ শতাংশ হারে সুদ পেতে চলেছেন ইপিএফ অ্যাকাউন্টধারীরা। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা ২০২২ সালের আর্থিক বছরে পিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের হিসাব ইতিমধ্যেই করে ফেলেছে এবং শীঘ্রই এটি অ্যাকাউন্টধারীদের একাউন্টে স্থানান্তর করা হবে। এবার সরকারের একাউন্টে জমা হওয়া মোট ৭২ হাজার কোটি টাকা চাকরিজীবীদের একাউন্টে পাঠানো হবে।

উল্লেখ গতবছর সুদের জন্য মানুষকে ৬ থেকে ৮ মাস অপেক্ষা করতে হয়েছে। কিন্তু গতবছর করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি ছিল আলাদা। এবছর আর দেরি করবে না সরকার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ একাউন্টে সুদের টাকা ট্রান্সফার করা হবে। চলতি বছরের সুদ ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে এই সুদের হিসাবটা কিন্তু বেশ সহজ। যদি আপনার পিএফ একাউন্টে ১০ লক্ষ টাকা থাকে তাহলে আপনি সুদ হিসেবে ৮১ হাজার টাকা পেয়ে যাবেন। আপনার প্রভিডেন্ট ফান্ড একাউন্টে সাত লক্ষ টাকা থাকলে আপনি সুদ হিসেবে ৫৬ হাজার ৭০০ টাকা পেয়ে যাবেন। এছাড়াও আপনার প্রভিডেন্ট ফান্ড একাউন্টে যদি ৫ লক্ষ টাকা থাকে তাহলে আপনি ৪০ হাজার ৫০০ টাকা পেয়ে যাবেন সুদ হিসেবে। আর যদি আপনার একাউন্টে এক লক্ষ টাকা থাকে তাহলে ৮১০০ টাকা আসবে।

১. মিসকল থেকে ব্যালেন্স জানুন

আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা চেক করতে আপনাকে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসকল দিতে হবে। এরপর আপনি প্রভিডেন্ট ফান্ডের একটি বার্তার মাধ্যমে এই ফান্ডের বিশদ বিবরণ পেয়ে যাবেন। এখানে আপনার UAN নম্বর, PAN নম্বর এবং আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক।

২. অনলাইনে ব্যালেন্স চেক করুন

1. অনলাইনে ব্যালেন্স চেক করতে আপনাকে প্রথমে ইপিএফও এর ওয়েবসাইটে লগইন করতে হবে এবং তারপর ই-পাসবুকে ক্লিক করতে হবে।

2. এরপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবং সেখানে আপনি আপনার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করতে পারবেন। সমস্ত বিবরণ পূরণ করার পরে আপনি এটি নতুন পৃষ্ঠায় আসবেন এবং সেখানে আপনাকে আপনার সদস্য আইডি নির্বাচন করতে হবে।

3. এখানে আপনার ই-পাসবুকে আপনার EPF BALANCE জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও UMANG অ্যাপ্লিকেশন এবং এসএমএস এর মাধ্যমেও আপনি ইপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026