নিউজ

ভারতের ২৫ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে ২০২১-এর মধ্যেই জনালো কেন্দ্রীয় সরকার

সারা দেশ এখন করোনার থাবায় কাবু। কবে বাজারে আসবে করোনা ভ্যাকসিন তা নিয়ে দিন গুনছে দেশের আপামর জনগন। তার মাঝেই সুখবর দিলো ভারত সরকার। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে দেশের প্রায় ২৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রায় ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিনের ডোজ আসতে চলেছে সরকারের হাতে৷ সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তার মাঝেই দেশে বিদেশে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে পিছিয়ে নেই ভারতের বিজ্ঞানীরাও। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন ভারতে আসবে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যাঁরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের আগে দেওয়া হবে করোনা ভ্যাকসিন আপাতত এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার৷ ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ গ্রহণ এবং ব্যবহার নিশ্চিত করতে চাইছেন তাঁরা। ভারতের বিজ্ঞানীরাও করোনার টিকা আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছেন।

হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, ভারতীয় ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলিকে সবরকম ভাবে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার৷ সবাই যাতে ভ্যাকসিন পায় সেই দিকেও নজর রাখা হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রয়েছে৷ করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সব থেকে বশি এগিয়ে আছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৪৮০ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026