Government Job: বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, চাকরি পাবেন হাজার হাজার মানুষ, কোথায় কত নিয়োগ?

বর্তমান সময়ে দাঁড়িয়ে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। লকডাউনের পর থেকে সেই হার বেড়ে গিয়েছে অনেকটাই। অবশ্য সেইকথা আর আলাদাভাবে উল্লেখ করার অপেক্ষা রাখে না। সরকারি থেকে বেসরকারি সমস্ত অফিসেই হয়েছে হিসাবহীন ছাঁটাই। তবে এবার সরকারি চাকরির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। সুখবর চাকরি প্রত্যাশাকারীদের জন্যেও। এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় সাড়ে আটহাজার সরকারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হতে পারে প্রায় আড়াই হাজার কর্মী। এছাড়াও সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কর্মী বর্গ দফতরের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হতে পারে প্রায় ৪৫০ জনকে।

পাশাপাশি স্বাস্থ্য দফতরের ক্ষেত্রেও রয়েছে সুখবর। কমিউনিটি হেলথ অফিসারদের চুক্তিভিত্তিকভাবেই নিয়োগ করা হবে। তাদের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৫৪৬৮’টি ফাঁকা পদ। গত সোমবার ২৪’শে জুলাই মন্ত্রিসভার বৈঠকেই এই নিয়োগভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও এদিনের বৈঠকে আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
১) নিউ চামতা চা বাগানের উনিশ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২) মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের কোন দফতরে কতজন কর্মী এই মুহূর্তে কর্মরত রয়েছেন! সেই তালিকা চেয়ে সমস্ত সরকারি দফতরেই চিঠি পাঠানো হয়েছে। তবে হঠাৎ করে কেন তালিকা চেয়ে পাঠানো হল! সেই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েও চর্চা তুঙ্গে মিডিয়ার পাতায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026