দেশ

এত দিনের ছুটিতে চাকরি করতে পারবেন সরকারি কর্মচারীরা, জেনে নিন সরকারের নতুন নিয়ম

সরকারি কর্মচারীদের ছুটি প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবারে জানিয়ে দেওয়া হয়েছে একজন সরকারি কর্মচারী টানা কত দিন পর্যন্ত ছুটি নিতে পারবেন এবং তারপরে তার চাকরিতে কিভাবে প্রভাব পড়বে। সরকার প্রায়শই এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করে থাকে কর্মচারীদের। তাদের পরিষেবা সংক্রান্ত সমস্ত শর্ত সম্পর্কে অবহিত করে থাকে সরকার। প্রায়শয় জিজ্ঞেস করা এই সমস্ত প্রশ্নের মধ্যে অন্যতম হলো ছুটির ক্ষেত্রে ভ্রমণ ছাড়, নগদকরন, পিতৃত্বকালীন ছুটি এবং বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের এন্টাইটেলমেন্ট।

এই সমস্ত প্রশ্নাবলী অনুসারে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যদি কোন কর্মচারী একটানা পাঁচ বছরের বেশি ছুটিতে থাকেন তবে তার পরিষেবা সমাপ্ত বলে বিবেচিত হবে। ফরেন সার্ভিস ব্যতীত অন্য কোন ক্ষেত্রে কোন সরকারি কর্মচারী যদি পাঁচ বছরের বেশি ছুটি গ্রহণ করেন তাহলে তার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ কর্মচারী এক টাকা পাঁচ বছরের বেশি ছুটি নিতে পারবেন না। সরকার প্রায়শই জিজ্ঞেস করা এই সমস্ত প্রশ্নের উত্তরে বলেছে, কর্মচারীদের অগ্রিম ছুটি নগদকরন অনুমোদন নিতে হবে যা এলটিসি এর সাথে উপযুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের পরেও ছুটি নেওয়া যেতে পারে।

মহিলাদের ক্ষেত্রে শিশুর যত্নের জন্য ছুটি নেওয়া যেতে পারে। যদি শিশু বিদেশে পড়াশোনা করে বা মহিলা কর্মচারীকে তার যত্ন নেওয়ার জন্য বিদেশে যেতে হয় তাহলে কিছু প্রয়োজনীয় প্রক্রিয়ার পরে তিনি ছুটি পান। সরকার এই বিষয়টা স্পষ্ট করেছে যে যদি কোন কর্মচারীর ছুটির প্রয়োজন হয় তাহলে তিনি তার পুরো চাকরির সময়কালে ২৪ মাসের ছুটি পেতে পারেন। এই ছুটি একসাথে অথবা আলাদাভাবে নেওয়া যেতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের অধ্যয়নের ছুটির জন্য ৩৬ মাস সময় দেওয়া হয়। স্নাতকোত্তর যোগ্যতার জন্য ৩৬ মাসের ছুটি সর্বাধিক নেওয়া যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026