Categories: দেশনিউজ

7th Pay Commission: সরকারি কর্মচারীদের বড় ধাক্কা, পেনশন নিয়ে বড় আপডেট দিল ভারত সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে এবার চলে এলো বড় খবর। পেনশন এবং পেনশনভোগী কল্যাণ বিভাগ এই নতুন বিধি জারি করার মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে দিয়ে দিল একটি বড় আপডেট। এতে পেনশনের টাকা তোলার বিষয় গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এবার থেকে কর্মচারীরা শুধুমাত্র একবার নিজেদের পেনশন তুলতে পারবেন বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য নতুন পেনশন নিয়ম গুলি কি, তা বিশদে জানানো হয়েছে এই নতুন নিয়মে।

ফের পেনশন তোলার কোন অনুমতি নেই

DoPPW থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, যদি কোন কর্মচারীদের মূল বেতনের একটি অংশ তুলে নেন তবে পরবর্তীতে তিনি আবারও পেনশন তোলার অনুমতি পাবেন না।

নোটিফিকেশন জারি করেছে দপ্তর

পেনশন এবং পেনশনভোগী কল্যান বিভাগ এই সম্পর্কিত একটি নোটিফিকেশন জারি করে এই সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়েছে। সিভিল সার্ভিসেস রুলস ১৯৮১ অনুসারে, সরকারের তরফ থেকে একবার বেশি একসঙ্গে পেনশন তোলার অনুমতি দেওয়া হয় না। এর মাধ্যমে কর্মচারীরা একবার মোট পেনশনের মাত্র ৪০ শতাংশ তুলতে পারেন।

সংশোধন করার পর তোলা যাবে বকেয়া

এককালীন টাকা তোলার বিষয় নিয়ে সরকারে জানিয়েছে যে কর্মচারীরা একবারে মোট টাকার মাত্র ৪০ শতাংশ টাকা তুলতে পারবেন। এছাড়াও যদি কোন কর্মচারীর পেনশন সংশোধিত হয়, তবে সেই পরিস্থিতিতে তিনি নিজের বকেয়া টাকা তুলতে পারবেন। এই বিজ্ঞপ্তি জারি করে দপ্তর জানিয়েছে, যে সমস্ত কর্মচারী ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ আগস্টের মধ্যে অবসর নিয়েছেন, তারা সিসিএস-এর ১০ নম্বর বিধি অনুযায়ী পেনশন সংশোধনের উপর অতিরিক্ত ছাড় পাবেন। যদিও এখানেও সরকার ৪০ শতাংশের নিয়ম বাস্তবায়ন করেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026