ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ration Card: ১ নভেম্বর থেকে রেশন থেকে ১ দানাও গম পাবেন না আপনি, কারণটা এখনই জানুন

ভারত সরকার দেশের সমস্ত নাগরিকদের জন্য নানারকমের প্রকল্প চালিয়ে থাকে। ভারত সরকারের তরফ থেকে দেশের বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে বেশিরভাগ দরিদ্র মানুষ অন্তর্ভুক্ত রয়েছেন। জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে ভারত সরকার এই অভাবী লোকেদের খুব কম হারে রেশন সরবরাহ করে থাকে। সরকারের এই স্বল্পমূল্যের রেশন প্রকল্পের সুবিধা নিতে লোকেদের একটি রেশন কার্ড তৈরি করতে হয়। যদি রেশন কার্ড থাকে তাহলেই তিনি রেশন পেয়ে থাকেন সরকারের তরফ থেকে। তবে দুঃখের খবর হলো, পহেলা নভেম্বর থেকে কিছু মানুষদের জন্য হয়তো রেশন বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে এর কারণটা জানাই আপনাদের

কেওয়াইসি আবশ্যক

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে সমস্ত রেশন কার্ড ধারকদের কেওয়াইসি করতেই হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। খাদ্য এবং পাবলিক মন্ত্রক এই সংক্রান্ত তথ্য ইতি মধ্যেই জারি করেছে। এখনো পর্যন্ত অনেক গ্রাহক এমন আছেন যারা নিজেদের কেওয়াইসি করে উঠতে পারেননি এখনো। তাদেরকে কিন্তু ৩১ শে অক্টোবরের মধ্যে অবশ্যই কেওয়াইসি করে ফেলতে হবে, না হলে কিন্তু আগামী পয়লা নভেম্বর থেকে তাদের রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আগামী মাসের রেশন কিন্তু তারা আর পাবেন না বলেই জানিয়ে দিয়েছে খাদ্য দপ্তর। এই ধরনের রেশন কার্ড ধারীদের নাম রেশন কার্ড থেকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরে কিন্তু এই লোকেরা আর সরকারি রেশন প্রকল্পের সুবিধা পাবেন না।

কেন করা হচ্ছে কেওয়াইসি?

রেশন কার্ড কেওয়াইসি নিয়ে মানুষের মনে রয়েছে অনেক প্রশ্ন। সর্বোপরি সরকার কেন এই কেওয়াইসি করাচ্ছেন, সেটা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। প্রকৃতপক্ষে, সরকারের তরফ থেকে এরকম কাজটা করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত ভারতে এমন অনেক ব্যক্তি আছেন যাদের রেশন কার্ডের তালিকায় নাম থাকলেও, তারা কিন্তু আদতে রেশন পাবার যোগ্য নন। আবার অনেকে এমন আছেন যারা মারা গেছেন কিন্তু তাদের পরিবার রেশন কার্ডের তালিকা থেকে এখনো তাদের নাম সরিয়ে দেননি। তারা এখনো পর্যন্ত বিনা দ্বিধায় রেশন গ্রহণ করে যাচ্ছিলেন। এমন সমস্ত রেশন কার্ড ধারীদের নাম তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সবাইকে এবার কেওয়াইসি পূরণ করতে হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। এজন্য তিনি তার নিকটবর্তী খাদ্য সরবরাহ বিভাগের অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে তারা কেওয়াইসি করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026