নিউজ

Group-D Job: অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যে বিরাট নিয়োগ, আজই আবেদন করুন

আসন্ন নির্বাচনের আগেই কেন্দ্র তথা রাজ্যে একাধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য পুলিশ থেকে শুরু করে গ্রুপ-ডি কর্মচারী, সর্বক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা মহামারীর পরবর্তী সময়ে এই প্রথমবার অধিক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। আপনি যদি অষ্টম শ্রেণী পাস হন এবং রাজ্য সরকারের অধীনে চাকরি করতে চান, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে এবং কোন যোগ্যতার মাধ্যমে রাজ্যের গ্রুপ-ডি কর্মচারী হিসেবে নির্বাচিত হবেন আপনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

পদের নাম: রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে শুধুমাত্র গার্ডেনার, ডে-গার্ড এবং নাইট গার্ড পদে নিয়োগ করা হবে।

বেতন পরিকাঠামো: এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা ২০১৯ পে-কমিশন অনুযায়ী বেতন পাবেন। যা আনুমানিক ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত হবে।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা: এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকার স্বীকৃত যে কোন বোর্ডের অধীনে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি গোষ্ঠীর ব্যক্তিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: নির্ধারিত পদে পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে, নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফরম্যাট পূরণ করে District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101 ঠিকানায় নির্দিষ্ট ফরম্যাটের সাথে প্রয়োজনীয় নথি পাঠাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: রাজ্যের এই নির্দিষ্ট পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026