দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০২৪। আর বাকি আছে মাত্র কয়েকদিন, শুরু হতে চলেছে ২০২৫। নতুন বছর ঘিরে অনেক আশা প্রত্যাশা রয়েছে সবার মধ্যে। তার পাশাপাশি একইভাবে রয়েছে খরচ বাড়ার চাপ। প্রতি মাসের শুরুতে একাধিক নিয়ম পরিবর্তন হয় ভারতে। ২০২৫ সালের জানুয়ারি মাসে বেশ কিছু জিনিসের পরিবর্তন আসতে চলেছে এবং এর প্রভাব সরাসরি পড়বে আপনার পকেটে। চলুন তাহলে এই পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এলপিজির দাম-
প্রতিমাসের শুরুতে অয়েল মার্কেটিং প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে অপরিচিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করে থাকে। বিগত পাঁচ মাসে একাধিক বার উনিশ কেজি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পর্যন্ত ১৪.২ কেজি গ্যাসের দাম বৃদ্ধি পায়নি। তবে মনে করা হচ্ছে আগামী বছর কিন্তু এই গ্যাসের দাম বৃদ্ধি পেতে পারে।
টেলিকম কোম্পানির নতুন নিয়ম-
১ জানুয়ারি ২০২৫ থেকে টেলিকম সংস্থাগুলির উপরে একটি নতুন নিয়ম চালু করা হবে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নতুন সংস্থা গুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনের দিকে নজর দিতে হবে বলে জানানো হয়েছে। এর ফলে তাদের পরিষেবা উন্নত হবে এবং টাওয়ার স্থাপন প্রক্রিয়াতে ঝামেলা কম হবে।
অ্যামাজন প্রাইমের পরিবর্তন-
অ্যামাজন ইন্ডিয়া ১ জানুয়ারি ২০২৫ থেকে amazon prime এর মেম্বারশীপের নিয়ম পরিবর্তন করতে চলেছে। এবার থেকে প্রাইম ভিডিওর একটি অ্যাকাউন্ট মাত্র দুটি টিভিতে একসাথে স্ট্রিম করা যেতে পারে। তবে এর থেকে বেশি ডিভাইসে বা টিভিতে স্ট্রিমিং এর কোন সুবিধা থাকবে না। এর জন্য আপনাকে অতিরিক্ত সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।
জিএসটি পোর্টালে পরিবর্তন-
জানুয়ারি মাসের প্রথম দিকেই জিএসটি পোর্টালে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত একাধিক নিয়মে বদল হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…