বার্ধক্যের টেনশন শেষ, এই স্কিমে টাকা বিনিয়োগ করুন, পেনশন পাবেন ২ লাখ টাকা

যারা সরকারি চাকরি করেন না কিন্তু বেসরকারি চাকরির সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছেন তাদের সব সময় একটা বিষয় নিয়ে চিন্তা থাকে, সেটা হল বৃদ্ধ বয়সের পেনশন। সরকারি চাকুরেদের কাছে পেনশন একটা বড় নিশ্চিন্তের জায়গা হলেও, বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পেনশনের কোন বাতুলতা নেই। তাই বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত মানুষেরা সবসময়ই লক্ষ্য রাখেন ফাইনান্সিয়াল প্ল্যানিং এর দিকে। কিভাবে টাকা সঞ্চয় করা যায়, কোন প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, সেই নিয়ে তাদের সব সময় চিন্তা লেগেই থাকে। তাদের এই চিন্তাকেই দূর করতে ভারত সরকার নিয়ে এসেছে একটি এমন পেনশন যোজনা, যেখানে প্রতি মাসে কিছু টাকা বিনিয়োগ করলে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে খোদ ভারত সরকার।

আদতে, বৃদ্ধ বয়সের দিকে চিন্তা করে চাকরিতে যুক্ত হওয়ার প্রথম দিন থেকেই সেই ব্যক্তিকে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করে দেওয়া উচিত। আসলে আপনি যত তাড়াতাড়ি সঞ্চয় করতে শুরু করবেন, তত আপনার অবসরকালীন ফান্ড বড় হতে শুরু করবে। অবসরকালীন ফান্ড বড় করার জন্য ভারতের বাজারে ইতিমধ্যেই বেশ কিছু বিকল্প মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে পিএফ, এনপিএস, শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড এবং রিয়েল এস্টেট। তবে এছাড়াও ভারত সরকার এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প এমন রয়েছে যেখানে আপনারা বিনিয়োগ করলে অবসর গ্রহণের পর আপনি পেয়ে যেতে পারবেন পেনশন। ভারত সরকারের দ্বারা স্বীকৃত এরকমই একটি প্রকল্প হল এন পি এস যোজনা। এই যোজনায় আপনার একাউন্ট খোলা থাকলে আপনি আপনার ষাট বছর পরে অর্থাৎ অবসর গ্রহণের পরে প্রতি মাসে পেয়ে যেতে পারবেন একটা মোটা টাকা পেনশন।

আসলে এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম ভারত সরকারের একটি বিশেষ যোজনা যা সাধারণত বেসরকারি ক্ষেত্রে সঙ্গে সংযুক্ত চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্যই নিয়ে আসা হয়েছে। যদি আপনি অবসর গ্রহণের পর প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন গ্রহণ করতে চান, তাহলে আপনারা ন্যাশনাল পেনশন স্কিম প্রকল্পে বিনিয়োগ করতেই পারেন। আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল পেনশন স্কিম যোজনাটি ইপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা মতই একটি সরকারি যোজনা এবং এখানে বিনিয়োগকারী প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন পেতে পারবেন। তিনি চাইলে মাসিক পেনশনের অ্যামাউন্ট বৃদ্ধিও করতে পারেন।

এন পি এস এর মাধ্যমে আপনি প্রতি বছর দুই লক্ষ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন এবং তার সাথেই পেয়ে যাবেন ট্যাক্স ছাড়। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী আপনি সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন যদি আপনি এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করেন। তার পাশাপাশি, যদি আপনি এই প্রকল্পের বিনিয়োগ করেন তাহলে অতিরিক্ত ৫০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের সুবিধা গ্রহণ করতে পারবেন। আপনাকে এই প্রকল্পে ৪০ বছর পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা করতে হবে। অর্থাৎ সবমিলিয়ে আপনার সেই প্রকল্পের প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে ১.৯১ কোটি টাকা। ম্যাচিউরিটির পরে আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন ২ লাখ টাকা করে পেনশন। এখানে আপনারা সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে গ্রহণ করতে পারবেন মাসিক রিটার্ন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026