দেশ

Government Schemes: এই চারটি কার্ড না থাকলে বর্তমানে নানা সমস্যায় পড়বেন আপনি, জেনে নিন তালিকা

বিগত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বেশ কয়েকটি নতুন নতুন প্রকল্প চালু করেছে যার সুবিধা ভারতের সাধারণ মানুষ গ্রহণ করতে পারেন। এই সমস্ত সুবিধার জন্য একদিকে চালু হয়েছে বিভিন্ন রকমের ফান্ডিং সিস্টেম এবং তার সাথেই শুরু হয়েছে বিভিন্ন কার্ডের ব্যবস্থা। আজকে আমরা আপনাদের চারটি নতুন কার্ডের ব্যাপারে জানাতে চলেছি যার মাধ্যমে আপনি সমস্ত ধরনের সরকারি প্রকল্পের সুবিধা খুব সহজে গ্রহণ করতে পারবেন। ভারতের জনগণের জন্য এই চারটি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে এই তালিকাটা জেনে নেওয়া যাক

আধার কার্ড (Aadhaar Card)

ভারত সরকার প্রদত্ত সবথেকে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড এবং এটি বর্তমানে স্কুল থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত বিভিন্ন কাজে প্রয়োজন হবে। এমনকি মৃত্যুর পরেও মৃত্যুর সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রেও এই কার্ডের প্রয়োজন পড়ে। এখনকার দিনে সরকারি প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড থাকাটা খুবই প্রয়োজনীয়। তার পাশাপাশি ব্যাংক একাউন্ট খোলা, এবং অন্যান্য কাজের জন্যও আধার কার্ডের প্রয়োজন হয়। এই কার্ডে একজন মানুষের আঙুলের ছাপ এবং ছবি থাকে এবং সেই কারণে এটা কিন্তু একদিকে যেমন বায়োমেট্রিক ডেটা, তেমনি সচিত্র পরিচয় পত্র হিসেবেও কাজ করে।

প্যান কার্ড (PAN Card)

প্যান কার্ড এমন একটা ডকুমেন্ট যেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কার্ড যে সবার কাছে থাকতে হবে এরকমটা ব্যাপার নয়। তবে ব্যাংক একাউন্ট খোলা এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএম কার্ড তৈরি সহ বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড প্রয়োজন হয়। এক কথায় বলতে গেলে ভারতীয় যে কোন সাধারণ মানুষের আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সরকার সেই ব্যক্তির আর্থিক লেনদেনের সমস্ত তথ্য জানতে পারে।

প্যান কার্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা। ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর রিটার্ন জমা করার জন্য প্যান কার্ড এখন বাধ্যতামূলক। যে সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের পরিমাণ বেশি এবং যারা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা বেশি জরুরী।

ই-সঞ্জীবনী কার্ড (eSanjeevani Card)

সঞ্জীবনী কার্ড হলো ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা মূলক কার্ড। আপনি ঘরে বসে ডাক্তারের সাথে দরকারি পরামর্শ গ্রহণ করতে পারবেন যদি আপনার কাছে এই কার্ড থাকে। তাই যদি আপনার কাছে এই কার্ড এখনো পর্যন্ত না থাকে তাহলে বানিয়ে নিন তাড়াতাড়ি।

স্বাস্থ্য সাথী কার্ড

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত জনগণের জন্য স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার বছরের ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। অর্থাৎ রাজ্যের কোন পরিবার চিকিৎসা করার প্রয়োজন হলে এই কার্ড দেখিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ জোগাতে পারবে। এই কার্ডকে সরকারি স্বাস্থ্য বীমা বলা যেতে পারে।

২০২১ এর বিধানসভা ভোটের সময় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড তৈরীর কাজ শুরু করেছিল। আপনার যদি এই কার্ড না থাকে তবে এখন অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করে তা হাতে পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026