ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাড়িতে কন্যা সন্তান থাকলেই হবে লক্ষ্মীলাভ, এই প্রকল্পে সরকারের থেকে পাবেন ৪৭ লক্ষ টাকা, জানুন কীভাবে

মেয়েদের জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojna)। এই যোজনার আওতায় বাড়িতে কন্যা সন্তান থাকলে তার ২১ বছর বয়স হলেই সরকারের তরফে পাওয়া যাবে ৪৭ লক্ষ টাকা। কীভাবে পাবেন এই প্রকল্পের সুবিধা, কেমন ভাবেই বা করবেন আবেদন, এ বিষয়ে বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।

কেন্দ্রীয় সরকারের এই SIP প্ল্যানে ২১ বছর হওয়ার পর প্রকল্প ম্যাচিউর হলে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। আর যদি অতিরিক্ত লাভ চান তাহলে কিছুটা ঝুঁকি নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। SIP এর মাধ্যমে লম্বা সময় পর্যন্ত মোটা অঙ্কের টাকা পেতে পারবেন। সেই সঙ্গে বিভিন্ন SIP হিসেবের মাধ্যমে জানতে পারবেন যে কন্যা সন্তানের জন্য কোনো যোজনাটি সবথেকে ভালো হবে। ২১ বছর পর কত টাকার প্রয়োজন পড়বে সেটাও হিসাব করা যাবে।

এই প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা যায়। সন্তানের ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য হোক বা বিবাহের জন্য, টাকার প্রয়োজন পড়বেই। তাই সময় থাকতেই টাকা জমিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে যদি ৫০০০ টাকা করে জমানো যায় তাহলে ১৫ বছরে তা দাঁড়াবে ৯ লক্ষ টাকায়। তার উপরে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ পেলে ১৫ বছরে হবে ১৬,২২,৮৮০ টাকা। ১৫ বছর পূর্তির পরেই এই টাকা তুলে নিলে পাওয়া যাবে ২৫,২২,৮৮০ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ২১ বছরে পাওয়া রিটার্নের কাছাকাছিই হবে এই টাকার অঙ্ক।

উল্লেখ্য, সুকন্যা সমৃদ্ধি যোজনায় অর্থ বিনিয়োগ করতে হলে কন্যা সন্তানের বয়স ১০ বছর বা তার কম হওয়া চাই। তবে SIP তে বয়সের কোনো সীমা নেই। সুকন্যা সমৃদ্ধি যোজনা ১৫ বছরের জন্য হলেও এরপর আরো কয়েক বছর টাকা রাখা যায় যা তখন ব্যবহার করা যাবে না। তবে SIP তে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026