উৎসবের মরশুমে সরকার আপনার অ্যাকাউন্টে জমা দেবে ৮১,০০০ টাকা, জানুন কিভাবে চেক করবেন

প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীদের জন্য রয়েছে নতুন সুখবর। এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO এর সাত কোটি গ্রাহক এই মাসের শেষ নাগাদ একটি দারুন খবর পেতে চলেছেন। সরকার ২০২২ সালের আর্থিক বছরের সুদ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীদের একাউন্টের স্থানান্তর করতে চলেছে। জানিয়ে রাখি এবার থেকে ৮.১ শতাংশ হারে আপনারা সুদ পাবেন। বলা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ সুদের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে ভারতীয় অর্থ দপ্তর। চলতি বছরের সুদ ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে।

উল্লেখ্য, গতবছর সুদের জন্য মানুষকে ৬ থেকে ৮ মাস অপেক্ষা করতে হয়েছে। কিন্তু গতবছর করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি ছিল আলাদা। এবছর আর দেরি করবে না সরকার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ একাউন্টে সুদের টাকা ট্রান্সফার করা হবে। চলতি বছরের সুদ ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে এই সুদের হিসাবটা কিন্তু বেশ সহজ। যদি আপনার পিএফ একাউন্টে ১০ লক্ষ টাকা থাকে তাহলে আপনি সুদ হিসেবে ৮১ হাজার টাকা পেয়ে যাবেন। আপনার প্রভিডেন্ট ফান্ড একাউন্টে সাত লক্ষ টাকা থাকলে আপনি সুদ হিসেবে ৫৬ হাজার ৭০০ টাকা পেয়ে যাবেন। এছাড়াও আপনার প্রভিডেন্ট ফান্ড একাউন্টে যদি ৫ লক্ষ টাকা থাকে তাহলে আপনি ৪০ হাজার ৫০০ টাকা পেয়ে যাবেন সুদ হিসেবে। আর যদি আপনার একাউন্টে এক লক্ষ টাকা থাকে তাহলে ৮১০০ টাকা আসবে।

১. মিসকল থেকে ব্যালেন্স জানুন

আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা চেক করতে আপনাকে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসকল দিতে হবে। এরপর আপনি প্রভিডেন্ট ফান্ডের একটি বার্তার মাধ্যমে এই ফান্ডের বিশদ বিবরণ পেয়ে যাবেন। এখানে আপনার UAN নম্বর, PAN নম্বর এবং আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক।

২. অনলাইনে ব্যালেন্স চেক করুন

1. অনলাইনে ব্যালেন্স চেক করতে আপনাকে প্রথমে ইপিএফও এর ওয়েবসাইটে লগইন করতে হবে এবং তারপর ই-পাসবুকে ক্লিক করতে হবে।

2. এরপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এবং সেখানে আপনি আপনার UAN নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করতে পারবেন। সমস্ত বিবরণ পূরণ করার পরে আপনি এটি নতুন পৃষ্ঠায় আসবেন এবং সেখানে আপনাকে আপনার সদস্য আইডি নির্বাচন করতে হবে।

3. এখানে আপনার ই-পাসবুকে আপনার EPF BALANCE জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও UMANG অ্যাপ্লিকেশন এবং এসএমএস এর মাধ্যমেও আপনি ইপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026