Categories: দেশনিউজ

প্রতি মাসে সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে ৫০০০ টাকা, জানুন কিভাবে নেবেন সুবিধা

নরেন্দ্র মোদী সরকার ২০১৫ সালে একটি প্রকল্প চালু করেছিল, যার নাম অটল পেনশন যোজনা। এর সুবিধাভোগীরা ৬০ বছর বয়সে পৌঁছানোর পর ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পান প্রতিমাসে। ২০২২ সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী, এই স্কিমের গ্রাহক সংখ্যা ৪০ মিলিয়নের মাত্রা অতিক্রম করেছে। যে কোনও ভারতীয় এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তবে বয়সের ব্যাপারে সরকার সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে এই প্রকল্পের ক্ষেত্রে। শুধুমাত্র ১৮ থেকে ৪০ বছর বয়সী লোকেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারে। ১৮ বছরের কম বয়সী ব্যক্তি এই প্রকল্পে নিজের নাম নিবন্ধন করতে পারবেন না।

এই স্কিমের সুবিধা নিতে হলে, আপনার অবশ্যই একটি পোস্ট অফিস অ্যাকাউন্ট অথবা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করাও জরুরি। তবে সেক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সবাই কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যারা ট্যাক্স দিয়ে থাকেন, তাদের জন্য এই প্রকল্প না। শুধুমাত্র যারা ভারত সরকারের অধীনে ট্যাক্স দেননা, তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।

আসলে, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত লোকদের আর্থসামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে মোদী সরকার এই প্রকল্পটি শুরু করেছিল। গত বছর ৯৯ লক্ষেরও বেশি অটল পেনশন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ভারতে। ২০২২ সালের মার্চ নাগাদ এই সংখ্যা ৪.০১ কোটিতে পৌঁছেছে।

তবে, সবথেকে আকর্ষনীয় ব্যাপার হলো, এই প্ল্যানে প্রিমিয়াম খুবই কম। আপনি যদি ১৮ বছর বয়সী হন এবং প্রতি মাসে ১,০০০ টাকা পেনশন চান, তাহলে আপনাকে প্রতি মাসে আপনাকে মাত্র ৪১ টাকা দিতে হবে। আপনি যদি প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পেতে চান, তাহলে প্রতি মাসে প্রিমিয়াম হিসাবে ২১০ টাকা করে দিতে হবে। বয়স যত বেশি হবে প্রিমিয়াম তত বেশি হবে। আপনি যখন ৬০ বছর বয়সে পৌঁছবেন, আপনি প্রতি মাসে নিয়মিত পেনশন পেতে থাকবেন। যিনি অ্যাকাউন্ট খুলেছেন, তার মৃত্যু হলে, ওই ব্যক্তির স্ত্রী প্রতি মাসে সেই পরিমাণ অর্থ পুরোটাই পেতে থাকবেন। স্বামী-স্ত্রী দুজনেই মারা গেলে, স্কিমের পুরো অর্থ উত্তরসূরির হাতে তুলে দেওয়া হবে।

এবারে প্রশ্ন হলো, কিভাবে আবেদন করতে হবে? আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে অটল পেনশন যোজনার ফর্ম নিন। এটি পূরণ করুন এবং আপনার ব্যাংকে জমা দিন। এর পরেই আপনার পেনশন অ্যাকাউন্ট চালু হবে। প্রতি মাসে বা বছরে প্রিমিয়াম কাটা হতে থাকবে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সময় শেষ হলে এবং আপনার ৬০ বছর বয়স হলেই আপনি পেনশন পেতে শুরু করবেন।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026