দেশ

LPG-র পরে এবার দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের, এসে গেল বড় আপডেট – PETROL DIESEL PRICE

ভারতীয় রাজনীতি যখন উত্তেজনাপূর্ণ সময় অতিবাহিত করছে, ঠিক সেই সময় একের পর এক সুখবর পাচ্ছেন ভারতবাসীরা। প্রথমে সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের ওপর ২০০ টাকার ডিসকাউন্ট দিয়ে সংবাদ শিরোনামে এসেছে মোদি সরকার। আর এবার জ্বালানি তেলের দ্রব্যমূল্যের উপর লাগাম দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার। আজ্ঞে হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে দাম কমবে পেট্রোল-ডিজেলের।

আমরা আপনাদের বলে রাখি, LPG গ্যাস সিলিন্ডারের উপর সরাসরি ২০০ টাকা ডিসকাউন্ট দেওয়ার পর থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের সাধারণ মানুষ। যেখানে বিগত একমাস আগে ১৫ লিটার গ্যাস সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছাড়িয়েছিল, সেখানে আজ তা ৯০০ টাকায় দাঁড়িয়েছে। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে গ্যাস সিলিন্ডারের মূল্য রেকর্ড করা হয়েছে ৯২৫ টাকা।

যেহেতু দেশে LPG গ্যাসের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেছে সরকার, সেহেতু খুব শীঘ্রই জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এই মুহূর্তে ভারতের বাজারে জ্বালানি তেলের দামের কথা বলি, তবে বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম রেকর্ড করা হচ্ছে ৯৬.৭২ টাকা, যেখানে ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া দেশের অন্যতম বৃহৎ রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় প্রতি লিটার পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকায় বিক্রি হচ্ছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026