কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দিচ্ছে। বিশেষ করে করোনার কয়েকটি ঢেউয়ের তরঙ্গ সামলাতে প্রত্যেকটি রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি। প্রায় প্রত্যেকটি রাজ্যেই বিনামূল্যে পাওয়া যাচ্ছিল গম এবং চাল। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যাতে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তি এই রেশন পরিষেবার সুবিধা উপভোগ করছে। তাই কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। আপনিও নেই তো সেই তালিকাতে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
রেশন কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। যারা সেইসব শর্ত পূরণ করতে পারেন না তারা রেশন নেওয়ার জন্য অযোগ্য। আসলে আপনি যদি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তাঁর মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে যে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। শুধু তাই নয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি অযোগ্য রেশন কার্ডধারীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেবেন জেলা ম্যাজিস্ট্রেট। আসুন জেনে নিই কি কি শর্ত রয়েছে এক নাগরিকের রেশন কার্ড পাওয়ার জন্য:
যাদের ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে অথবা যাদের চার চাকার গাড়ি, ট্রাক্টর অথবা গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে ইনকাম (শহরের ক্ষেত্রে ৩ লাখ) রয়েছে অথবা যাদের আর্ম লাইসেন্স রয়েছে তারা এই রেশন কার্ড প্রকল্পের জন্য অযোগ্য। এই সমস্ত লোকেদের শীঘ্রই তাদের রেশন কার্ড তহসিল বার ডিএসও অফিসের জমা করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী রেশন কার্ডধারী কার্ড সমর্পণ না করলে তদন্ত সাপেক্ষে তেমন ব্যক্তিদের কার্ড বাতিল করা হবে এবং ওই পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…