১০০% বিদ্যুৎ বিল মুকুব করবে সরকার, আজকের রেজিস্টার করুন এই প্রকল্পে

উত্তরপ্রদেশ সরকার এবারে সেই রাজ্যের অধিবাসীদের বিদ্যুৎ বিল মুকুব করতে ইউপি বিজলি বিল মাফি যোজনা শুরু করেছে। প্রকৃতপক্ষে সরকার এই প্রকল্পটি শুরু করেছে এমন লোকেদের সাহায্য করার জন্য যাদের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরে বকেয়া রয়ে গিয়েছে এবং যারা এতটা পরিমাণ বিদ্যুৎ বিল দিতে পারছেন না। তাদেরকে সুবিধা দেবার জন্যই এবারের সরকার ২০ অক্টোবর ২০২১ সালে ইউপি বিদ্যুৎ বিল মওকুফ স্কিম চালু করেছে। এই প্রকল্পের আওতায় গার্হস্থ্য বিদ্যুৎ সংযোগ ধারীরা এবং কৃষকরা একটা বড় সুবিধা পেয়ে যাবেন।

আপনাদের জানিয়ে রাখি আপনার বিদ্যুৎ বিল যদি খুব বেশি হয় তাহলে এই প্রকল্পের অধীনে সরকার আপনার সম্পূর্ণ সুদ মুকুব করে দেবে। এর অধীনে আপনি সহজ কিস্তিতে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। উত্তরপ্রদেশের বিদ্যুৎ সংযোগ ধারকদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর জন্য নিবন্ধন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে প্রায় ১.৭১ কোটি গ্রাহকদের সুবিধা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার এই প্রকল্পের অধীনে ১০০ শতাংশ ছাড় দেবে গ্রাহকদের। ফলে অনেকটাই সুবিধা হবে উত্তরপ্রদেশের প্রত্যেকটি বাসিন্দার।

যারা প্রচুর বিদ্যুৎ ব্যবহার করেন এবং যন্ত্রপাতি ব্যবহার করেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য অযোগ্য। ছোট ছোট জেলার গ্রামীণ নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে দুই কিলোওয়াট এর কম বিদ্যুৎ সংযোগ যাদের রয়েছে শুধুমাত্র তাদেরকে সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা নিতে সমস্ত নথি আপনার কাছে থাকতে হবে। তার পাশাপাশি আপনি যদি আয়কর দাতা হন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। আধার কার্ড, ঠিকানা প্রমাণ পত্র, বিদ্যুৎ বিল, ব্যাংক একাউন্টের রশিদ এবং আবেদনকারীর মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে আবেদন করার জন্য।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026