ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পেঁয়াজের দাম কমানোর জন্য সরকারের নতুন পরিকল্পনা, আদৌ কবে দাম কমবে পেঁয়াজের?

মাত্র কয়েক মাস আগের কথা, সেই সময় টমেটোর দাম এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষের রান্না ঘরের বাজেটকে প্রভাবিত করেছিল এই দাম। অনেকেই বাধ্য হয়ে টমেটো খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পাশাপাশি মুদ্রা স্ফীতিও বেড়ে গিয়েছিল এক ধাক্কায় অনেকটা। আর এখন পেঁয়াজের ক্ষেত্রেও এই একই অবস্থা দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাজারে পেঁয়াজের দাম মোটামুটি কইলো প্রতি ১০০ টাকার কাছাকাছি। তাই টমেটোর দাম কমানোর জন্য ভারত সরকার যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছিল, এবারে পেঁয়াজের দামের ক্ষেত্রেও এই একই পরিকল্পনা গ্রহণ করতে চলেছে ভারত সরকার। খুব শীঘ্রই ভারতের বাজারে পেঁয়াজের বাজার মূল্য কমতে পারে বলে আশা করা হচ্ছে।

আলু এবং টমেটোর মতো পেঁয়াজও ভারতীয় হেশেলের একটা প্রয়োজনীয় জিনিস। পেঁয়াজ ছাড়া ভারতীয় রান্না করাটা কার্যত অসম্ভব। কিন্তু এই পরিস্থিতিতে যখন পেঁয়াজের দাম এতটা বেশি, তখন অনেকেই কম পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। রান্নাঘরের বাজেটে যাতে গোলমাল না হয় তার জন্য অনেকেই পেঁয়াজ কেনা থেকে বিরত থাকছেন। দিল্লি এবং কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কিলো প্রতি ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন খুব শীঘ্রই এই দাম ১০০ টাকার কাছাকাছি চলে যাবে। রিপোর্ট অনুযায়ী দেশের অন্যান্য বাজারে ইতিমধ্যেই ১০০ টাকার কাছাকাছি চলে গেছে পেঁয়াজের দাম। এই পরিপ্রেক্ষিতে সরকার এবারে নতুন করে কিছু পদক্ষেপ নিচ্ছে পেঁয়াজের দাম কমানোর জন্য।

টমেটোর দাম যখন বৃদ্ধি পেয়েছিল সেই সময় যে রাজ্যে টমেটো উৎপাদন বেশি হয় সেখান থেকে টমেটো এনে অন্যান্য রাজ্যে বিক্রি করেছিল সরকার। এর ফলে অনেকটাই সস্তা হয়েছিল টমেটোর দাম। এই একই পদ্ধতি অবলম্বন করতে চলেছে সরকার পেঁয়াজের ক্ষেত্রেও। মধ্য ভারতের কয়টি রাজ্য যেমন মধ্যপ্রদেশ রাজস্থান এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে পেঁয়াজের চাষ ভালো হয়। দক্ষিণ ভারত কিংবা পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু পেঁয়াজের উৎপাদন খুব একটা ভালো নয়। উত্তর ভারতেও পেঁয়াজের চাষ ভালো হয় না। চলতি মৌসুমে পেঁয়াজের বাফার স্টক ছিল ৫ লক্ষ টন। এরমধ্যে ইতিমধ্যেই ২ লক্ষ টন বিক্রি হয়ে গিয়েছে। সেই কারণে এবার মধ্যপ্রদেশ এবং রাজস্থান থেকে পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে গত শনিবার কেন্দ্রীয় সরকার আরো একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারী সংস্থা ডিজিএফটি পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি টন ৮০০ ডলার ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে দেশে উৎপাদিত পেঁয়াজ এই মুহূর্তে বাইরে বেশি নিয়ে যেতে পারবেন না ব্যবসায়ীরা। যদি সবকিছু ঠিকঠাক ভাবে চলে তাহলে খুব শীঘ্রই পেঁয়াজের দাম দেশের বিভিন্ন বাজারে ৬৮ টাকা প্রতি কিলো পৌঁছবে। পেঁয়াজের এই নতুন রপ্তানি মূল্য ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সরকার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026