নিউজ

‘আমি হতভম্ব হয়ে গেছি’ বিস্ফোরক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যপাল

সংবিধান দিবস উপলক্ষে বিধানসভায় অনুষ্ঠান ছিল মঙ্গলবার। সেদিন বিধানসভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজ্যপালের খারাপ আচরণের জন্য অনেক কথাই হয়েছে। কিন্তু গতকাল অর্থাৎ বুধবার রাজ্যপাল জগদীশ ধনকড় পাল্টা টুইট করে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে মোটেই সৌজন্যতা দেখাননি। এদিন পরপর সাতটি টুইট করেন রাজ্যপাল। তাতে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার সাথে বিধানসভায় মোটেই ভালো ব্যবহার করেননি।

মুখ্যমন্ত্রীর আচরণে তিনি হতভম্ব, এমনটাও বলেছেন রাজ্যপাল তার টুইটে। বুধবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে করা হয় টুইট গুলি। তার প্রথম টুইটেই রাজ্যপাল বলেন, ‘রাজভবনের অনুষ্ঠানে রাজ্যের কোনো প্রতিনিধি এলেন না দেখে আমি অবাক হয়েছি।’ এরপর তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে একটি টুইট করেন।

তাতে লেখা ছিল, ‘কারও প্রতি সৌজন্য দেখানোর প্রশ্নে আমি কখনও আপোস করব না।’ মুখ্যমন্ত্রীর দিক থেকে যা আচরণ, সৌজন্য প্রাপ্য তা তিনি পাননি বলে টুইটে জানিয়েছেন রাজ্যপাল। তিনি আরও লিখেছেন, ‘আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম’।

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী তাঁর নিজের ভাষণে খোঁচা দিয়েছিলেন রাজ্যপালকে। রাজ্যপাল তারই উত্তর এদিন টুইটের মাধ্যমে দেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে টুইট গুলো সামনে আসার পর থেকেই রাজ্যপালকে আক্রমণ শুরু করেন তৃণমূলের নেতারা।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের প্রয়োজনীয়তা কি সেটাই তো আমরা বুঝতে পারছিনা।’ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘রাজ্যপাল কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেন না।’ আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘যে ভাষায় রাজ্যপাল একের পর এক টুইট করছেন তাতে বোঝা যাচ্ছে কে কাকে অপমান করছেন।’ রাজ্য এবং রাজ্যপালের তরজায় এখন সরগরম রাজ্যের রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026