নিউজ

নিজের জন্য ১১ জন স্পেশাল অফিসার চান রাজ্যপাল জগদীশ ধনকড়

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত লেগেই আছে। এরই মধ্যে রাজ্যপাল জগদীশ ধনকড় রাজভবনে কাজের গতি আনতে ১১ জন কর্মী ও অফিসার নিয়োগ করতে চান। আর এই কাজের জন্য তিনি কোনো সরকারি অফিসার দের নিয়োগ করতে চান না বলে জানিয়েছেন রাজ্যপাল। এই কাজের জন্য তিনি নিজেই অফিসারদের নিয়োগ করতে চান। রাজ্যপাল জানিয়েছেন তিনি যতদিন রাজভবনে কর্মরত থাকবেন ততদিনই এই কর্মীরা থাকবেন।

রাজ্যপালের এই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার এখনও কিছু বলেনি। সূত্রের খবর রাজ্যের এখন আর্থিক সঙ্কট চলছে, আর এই পরিস্থিতিতে রাজ্যপালের এই আবদার মেনে নেওয়া তাদের পক্ষে কতটা সম্ভব সেটা আলোচনার পরেই জানা যাবে। রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে যে, রাজ্যপাল স্বাধীন ভাবে চাইলে তার ব্যক্তিগত স্টাফ নিয়োগ করতেই পারেন। পূর্বতন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বা গোপালকৃষ্ণ গান্ধীরও এরকম স্টাফ ছিল। তবে তার কোনো বেতন রাজ্যকে দিতে হতনা।

রাজ্য সরকারের এক শীর্ষ কর্তার কথায়, বাইরে থেকে এমনভাবে একইসাথে ১১ জন অফিসার নিয়োগের প্রস্তাব আগে আসেনি। তাঁর আরও প্রশ্ন রাজ্যপাল কি রাজ্যের অফিসারদের উপর ভরসা করতে পারছেন না? যদিও এই বিষয়ে রাজভবন সূত্রে খবর রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে থেকেই রাজ্যকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026