পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন আগেই। এবার কিভাবে সেই নির্ঝঞ্ঝাট ভোট সম্পন্ন করা যেতে পারে তারও নিদান দিলেন তিনি। প্রয়োজনে ‘অন্য বাহিনী’কে কাজে লাগানোর প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। রাজ্য পুলিশের উপর ভরসা না রেখে ‘অন্য বাহিনী’র সহায়তায় ভোট করা হলে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার, পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে রাজ্যের অভিভাবক হিসেবে নিজের মতামত প্রস্তাব আকারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠান রাজ্যপাল। রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতাকে কার্যত অনাস্থা প্রকাশ করেন তিনি। বিগত পঞ্চায়েত ও পুরভোটগুলিতে ঘটে যাওয়া রাজনৈতিক হানাহানির প্রসঙ্গে টেনে তিনি হিংসা আটকাতে ‘অন্য বাহিনী’কে কাজে লাগানোর প্রস্তাব দেন।
আরও পড়ুন : সামনেই পুরভোট, ক্ষমতায় আসতে নতুন মুখ খুজছে বিজেপি
এই ‘অন্য বাহিনী’ বলতে তিনি আসলে কেন্দ্রীয় বাহিনীর কথা বলতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, রাজ্য পুলিশ প্রশাসনের উপর আস্থা নেই রাজ্যপালের। অনাস্থার সেই ছবি সরাসরি ধরা পড়েছে তাঁর মন্তব্যে। তাই ‘অন্য বাহিনী’র কথা তুলে ধরে তিনি পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে পুরভোট সম্পন্ন করার পরামর্শ দেন। এছাড়াও, পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে একগুচ্ছ পরামর্শ দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…