বলিউড

লাল দোপাট্টা অভিনেত্রীর কথা মনে আছে? ৩০ বছর পরেও দেখতে এত সুন্দর, দেখুন নায়িকার সুন্দর ছবি

চলতি বছরে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘আঁখে’ ছবিটির ৩০ বছর পূর্ণ হল। ১৯৯৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিতে গোবিন্দার পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছিল চ্যাঙ্কি পান্ডে, রাগেশ্বরী, ঋতু শিবপুরি, সদাশিব অমরাপুরকারের মতো একাধিক তারকাদের। এই ছবিতেই গবিন্দার বিপরীতে দেখা মিলেছিল ঋতু শিবপুরীর। দর্শকদের মাঝে তাদের রসায়নও নেহাত কম নজর কাড়েনি। তবে এই মুহূর্তে এই ছবির সূত্র ধরেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চায় ‘ও লাল দুপাট্টে ওয়ালি’র অভিনেত্রী ঋতু।

ঋতু শিবপুরি ওম শিবপুরি ও সুধা শিবপুরির কন্যা। ওম ও সুধা শিবপুরি দুজনেই হিন্দি চলচ্চিত্র জগৎ-এর অন্যতম পরিচিত মুখ। বলিউডের অগুনতি ছবিতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রেও দেখা মিলেছে অভিনেতার। পাশাপাশি সুধা শিবপুরিও টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি শ্বাস ভি কাভি বহু থি’তে বা-এর চরিত্রে বেজায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এই মুহূর্তে একাংশের মাঝে তাদের কন্যা সন্তান ঋতু শিবপুরি।

দীর্ঘসময় পেরিয়ে গিয়েছে এই চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এর কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছিলেন, এই ইন্ডাস্ট্রিতে তিনি ঠিকমতো মানিয়ে নিতে পারেননি। কাজ চাইতে গেলেই তাকে ডেটে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হত বেশিরভাগ সময়ই, যা একেবারেই পছন্দ ছিল না তার। সেইসময় পরিস্থিতির কথা মাথায় রেখে এই চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সংসারে। অবশ্য পরে একবার ছোটপর্দার সূত্র ধরেই অভিনয় জগৎ-এ ফিরেছিলেন অভিনেত্রী। তবে তার সেই ফিরে আসাও বেশিদিন স্থায়ী হয়নি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ধারাবাহিকে অভিনয় করা একেবারেই সহজ নয়। তার কথায়, তিনি যখন বাড়ি ফিরতেন তার স্বামী-সন্তান ঘুমিয়ে পড়তেন। পাশাপাশি সকালে তাদের ওঠার আগেই অর্ধেকদিন কাজে বেরিয়ে যেতেন তিনি। এর মাঝে নিজের পরিবারকে সময় দিতে পারছিলেন না ঋতু শিবপুরি। দূরত্ব বাড়ছিল স্বামীর সাথে। কলহ দেখা দিচ্ছিল তাদের মাঝে। তাই সমস্ত কথা মাথায় রেখেই আবারো এই অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন তিনি। তবে অভিনয় জগৎ থেকে দূরে সরে গেলেও, এখনো তিনি টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদের। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু ঝলকও ভাইরাল হতে দেখা গিয়েছে। সবমিলিয়ে বলাই বাহুল্য, এখন একাংশের মাঝে তুমুল চর্চায় গোবিন্দার এই অনস্ক্রিন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026