গোবিন্দার নাচ দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না অর্জুন, আয়ুষ্মান ও রণবীর, সাথে যোগ দিলেন স্ত্রী সুনীতাও

আশির দশকে বলিউডে পা রেখেছিলেন এক যুগান্তকারী অভিনেতা। রাতারাতি গোটা দেশের কাছে প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি একটি সিনেমার মাধ্যমে। বক্সঅফিস কাঁপিয়ে ব্যাপক ব্যবসা করেছিল ‘লাভ ৮৬’ সিনেমাটি। তারপর একের পর এক সিনেমায় সুযোগ পেতে থাকেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দার কথা বলা হচ্ছে। এই অভিনেতা বলিউডে ডেবিউ করার পর মাত্র ৪ বছরের মধ্যে ৪০ টি ছবি করেছিলেন। অভিনয়ের পাশাপাশি এই তারকার ডান্স পছন্দ ছিল গোটা দেশবাসীর।

সম্প্রতি ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২২ এর আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির সমস্ত তারকারাই। এই ইভেন্টের বিভিন্ন ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হচ্ছে। তার মধ্যেই যেই ভিডিওটি রাজ করছে সেটি হল গোবিন্দার নাচের ভিডিও। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে গেছে ইন্টারনেট দুনিয়াতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুরষ্কার অনুষ্ঠানে গোবিন্দ যখন পারফরম্যান্স দেন, তখন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা এবং অর্জুন কাপুরও তাঁর সঙ্গে নাচতে শুরু করেন। আসলে গোবিন্দা অন্যতম জনপ্রিয় হিন্দি গান ‘ম্যায় তো রাস্তে সে জা রাহা থা’ মঞ্চে পারফর্ম করছিলেন। গানের মাঝেই তাঁর সাথে এসে যোগদান করেন অর্জুন কাপুর, রণবীর সিং, মনীশ পল, আয়ুষ্মান খুরানা প্রমুখরা। আর এই বিশেষ মুহূর্ত ব্যাপক উপভোগ করেন স্ত্রী সুনিতাও।

ভিডিও ভাইরাল হতেই তাতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ইন্টারনেটবাসীরা। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন, ‘এতদিন বাদে নাচ দেখে মন ভরে গেল।’ আবার কেউ কমেন্ট করে লিখেছেন, ‘গোবিন্দার নাচ এমন যে সবাই নাচতে বাধ্য’। এছাড়া ভিডিওটি প্রচুর মানুষ লাইক করেছেন এবং শেয়ার করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026