নিউজ

Govt Allowance for Woman in Bengal: বিনা আবেদনে বাংলার মহিলারা প্রতিমাসে পাবেন ১,০০০ টাকা, জানুন কি করে?

পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকার গত বিধানসভা নির্বাচনে মূলত দুয়ারে সরকার প্রকল্পকে হাতিয়ার করে বাংলার মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল। নির্বাচনের আগে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ হচ্ছে রাজ্যে। এতদিন ধরে চলছিল লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্প। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের ১ কোটি ৮৮ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া হত।

এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক ৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসিক হাজার টাকা করে দিত রাজ্য সরকার। তবে ৬০ বছর বয়স পর্যন্ত এই লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যেত। তারপর আবার রাজ্য সরকারের বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে সেই মহিলারা প্রতিমাসে হাজার টাকা করে পেতেন। তবে গত বুধবার রাজ্যের বাজেটে মহিলাদের জন্য সরকারি বাবদের হিসাব অনেক সহজ করে দিয়েছে রাজ্য সরকার। ঠিক কি পরিবর্তন হয়েছে? জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আসলে রাজ্য বাজেট ঘোষণার সময় মমতা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবার সমস্ত শ্রেণীর মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আওতায় প্রতিমাসে ১,০০০ টাকা করে পাবেন। এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম থাকা মহিলাদের বয়স ৬০ বছর পেরোলেই তাঁরা বার্ধক্য ভাতা বাবদ মাসে ১,০০০ টাকা করে পাওয়া শুরু করবেন। এতে মাঝখানে নতুনভাবে আবেদন করার কোনো ঝক্কি আর থাকবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026