নিউজ

পুরভোটে হিংসা আটকাতে নির্বাচন কমিশনারকে নির্দেশ রাজ্যপালের

রাজ্যের বিভিন্ন পুরসভায় নির্বাচন আসন্ন। সেই নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়। পুরভোটে হিংসা আটকাতে কী কী পদক্ষেপ নিচ্ছে কমিশন তা জানতে নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের তলব পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজভবনে যান নির্বাচন কমিশনার, সঙ্গে ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য।

প্রায় ৪৫ মিনিট ধরে নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকে, পুরভোটের প্রস্তুতি সম্পর্কে খুঁটিনাটি জানতে চান রাজ্যপাল। রাজ্যের পৌর এলাকার ভোটারদের নিরাপত্তার বিষয়ে কমিশন কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও জানতে চান। একইসঙ্গে নির্বাচন কমিশনারের প্রতি তাঁর নির্দেশ, পুরভোটকে কেন্দ্র করে যাতে কোন হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকে যেন তৎপর থাকে কমিশন‌। বৈঠকের বিষয়ে প্রেস বিবৃতি জারি করে সমস্ত কিছু বিস্তারিত জানিয়েছে রাজভবন।

আরও পড়ুন : কেন্দ্রের নয়া প্রকল্প, সমর্থন নয় রাজ্য সরকারের

প্রসঙ্গত, আজই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। পুরভোট শান্তিপূর্ণভাবে করতে সদা তৎপর কমিশন, এমনই জানিয়েছেন কমিশনার। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোট করতে আগামী ৪ মার্চ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন তিনি, জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026