ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনা প্রভাব: আইটি রিটার্ন ও প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র

করোনা আতঙ্কে পিছিয়ে গেছে অর্থবর্ষের সময়সীমা। ২০১৯-২০২০ অর্থবর্ষের সময়সীমা ৩১ শে মার্চ, ২০২০ থেকে পিছিয়ে ৩০ শে জুন ২০২০ করেছে কেন্দ্র। আগামী অর্থবর্ষ শুরু হবে ১ লা জুলাই থেকে। এবার আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। একইসঙ্গে বাড়ানো হয়েছে প্যান নাম্বারের সঙ্গে আধার যোগ করার সময়ও।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, আগামী ৩০ শে জুন, ২০২০ পর্যন্ত জমা দেওয়া যাবে আইটি রিটার্ন। একইসঙ্গে কমে যাচ্ছে সুদের হারও। এই সুদের হার ১২ শতাংশ থেকে কমে হচ্ছে ৯ শতাংশ। কমে যাচ্ছে টিডিএস জমার খরচও। ১৮ শতাংশের থেকে কমে তা হল ৯ শতাংশ। জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়ও আগামী ৩০ শে জুন পর্যন্ত বাড়াল কেন্দ্র। ৫ কোটি বা তার কম আয়যুক্ত কোন কোম্পানিকেই দিতে হবে না কোন অতিরিক্ত সুদ বা পেনাল্টি। বড় কোম্পানির ক্ষেত্রেও সময়সীমার পর ১৫ দিন পর্যন্ত কোন সুদ দিতে হবে না। তার পর থেকে সুদ ৯ শতাংশ হারে।

এদিন, প্যান ও আধার নাম্বার সংযোগের সময়সীমাও বৃদ্ধি করেছে সরকার। আগামী ৩০ শে জুন, ২০২০ পর্যন্ত প্যান নাম্বারের সঙ্গে আধার সংযোগের কাজ করা যাবে জানিয়েছে কেন্দ্র। বর্তমানে এই আধার সংযোগের সময়সীমা ছিল ৩১ শে মার্চ পর্যন্ত। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026