টেক বার্তা

Tik Tok অ্যাপ ব্যবহার করেন? তাহলে অবশ্যই জানুন নতুন গাইডলাইন

স্টাফ রিপোর্টার: এমনিতেই জনপ্রিয়তার শীর্ষে ছিল টিকটক অ্যাপটি। তার ওপর লকডাউন ঘোষিত হওয়ার ফলে বাড়িতে বসে ভিডিও তৈরি করে সময় কাটাচ্ছেন বহু মানুষ। ফলে এই অ্যাপের ডাউনলোড সংখ্যা আরও বেড়ে গেছে। জানা গেছে, সম্প্রতি এই অ্যাপটি ইনস্টাগ্রাম, ট্যুইটার, পিন্টারেস্টের মতো অ্যাপকেও হার মানিয়েছে। ২০০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে চীন নির্মিত এই অ্যাপ।

তবে এই জনপ্রিয়তা মোটেই সুবিধাজনক নয়। কারণ, টিকটক অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যাক্তিগত তথ্য চুরি করার চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। এটি আটকানোর জন্য ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড অ্যাওয়ারনেস।

(ISEA) এর তরফ থেকে আনা হয়েছে একটি গাইডলাইন। আসুন জেনে নিই সেগুলি কি-

১. সর্বপ্রথম কাজটি হলো নিজের অ্যাকাউন্টটি প্রাইভেট করা। এরফলে অন্যরা আপনার অ্যাকাউন্ট খুঁজে পাবে না।

২. আপনার পোস্ট করা ভিডিও যাতে কেউ ডাউনলোড না করতে পারে, সেইজন্য ভিডিওর ডাউনলোড অপশনটি বন্ধ করে রাখুন।

৩. ভিডিওতে যাতে কেউ অশালীন মন্তব্য না করতে পারে, সেইজন্য প্রাইভেসি বন্ধু অথবা কেউ নয় করে রাখুন।

৪. আপনি যদি ব্যক্তিগত তথ্য গোপন রাখতে চান তাহলে Stich or Duet সীমাবদ্ধ রাখুন।

৫. আপনার পোস্ট করা ভিডিওতে কারা কারা রিয়্যাক্ট করতে সক্ষম হবে তা আপনিই ঠিক করে রাখুন।

৬. যদি কেউ অপ্রীতিকর কোনও মন্তব্য করে বা হেনস্থা করে তবে দেরী না করে সেই অ্যাকাউন্টটি রিপোর্ট করে ব্লক করুন।

তবে শুধু এই উপায়গুলি অবলম্বনই নয়, ব্যবহারকারীদের মা-বাবাকেও দায়িত্ব নিতে যাতে কোনো তথ্য চুরি না হয়। এই জন্য অ্যাপটি সম্পর্কে জানার জন্য অভিভাবকদের যথেষ্ট আগ্রহী হতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026