Categories: দেশনিউজ

National Benifit Scheme: ১৮ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের ৩০ হাজার টাকা দিচ্ছে সরকার, জানুন স্কিম সমন্ধে

আজকাল দেশের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য কেন্দ্রের মোদী সরকার একাধিক প্রকল্প এনেছে। এরমধ্যেই রয়েছে পিএম কিষান সন্মান নিধি, প্রধানমন্ত্রী মানধন যোজনা ইত্যাদি। আবার কেন্দ্র সরকারের পাশাপশি অনেক রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প আনে। যেমন বাংলা সরকারের কন্যাশ্রী প্রকল্প ও নানা দুয়ারে সরকার প্রকল্প বিশ্বমাঝে সমাদৃত হয়। তেমনই এখন যেই প্রকল্প নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে তা হল ‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘। এই প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা যাদের পরিবারের প্রধান সদস্যের মৃত্যু হয়েছে। কি এই স্কিম? কত টাকা পাওয়া যাচ্ছে? কোন রাজ্যে পাওয়া যাচ্ছে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ প্রকল্পের অধীনে, সরকার পরিবারকে ৩০ হাজার টাকার এককালীন অনুদান প্রদান করে। এটি যোগী সরকার বা উত্তরপ্রদেশ সরকারের একটি উচ্চাভিলাষী প্রকল্প। এই স্কিমের অধীনে, যদি কোনও দরিদ্র পরিবারের কোনও উপার্জনক্ষম ব্যক্তি মারা যায়, তবে এই পরিস্থিতিতে সরকার সেই দরিদ্র পরিবারকে ৩০ হাজার টাকা দিচ্ছে।

‘ন্যাশানাল বেনিফিট স্কিম‘ পাওয়ার শর্ত:

১) মৃত পরিবারের প্রধানের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

২) একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলেই পাওয়া যাবে।

৩) আপনাকে গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে।

৪) পরিবারের আয় ৪৬ হাজার টাকার কম হতে হবে।

এইসমস্ত মানদন্ড মানলেই উত্তরপ্রদেশ সরকার আপনাকে ন্যাশনাল বেনিফিট স্কিমের আওতায় আনবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026