50 লক্ষ টাকার হোম লোনে সরকার 9 লক্ষ টাকা ভর্তুকি দেবে, এইভাবে আবেদন করুন

২০২৪ সালের নির্বাচনের আগে একটা বড় মাস্টারস্ট্রোক খেলতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার মত এই পদক্ষেপটিও ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে চলেছে। ২০১৯ সালে ক্ষমতায় ফিরে আসার একটি বড় কারণ ছিল এই আবাস যোজনা। এবার মধ্যবিত্তদের একটা বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ৫০ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে ৯ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে চলেছে সরকার। এর অর্থ হল হোম লোন গ্রাহকরা মোট ঋণ পরিশোধে ৯ লক্ষ টাকা সাশ্রয় করবেন। যদি এটা সম্ভব হয়,তাহলে শহরে বসবাসকারী মধ্যবিত্তদের বড় স্বস্তি দেবে সরকার। তাদের জন্য বাড়ির মালিক হয়ে ওঠাটা আরো বেশি সহজ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ ই আগস্ট লালকেল্লা থেকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার আগামী এক বা দুই মাসের মধ্যে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে। এই নতুন প্রকল্পের আওতায় সরকার পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ এর উপরে ভর্তুকি দিতে চলেছে। প্রতিবেদনে জানানো হয়েছে এর আওতায় ৩ থেকে ৬.৫% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এর অধীনে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত সুদে ভর্তুকি পাওয়া যেতে পারে। ৫০ লক্ষ টাকার কম লোন নেওয়া গ্রাহকরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই লোন শোধ করার জন্য সর্বোচ্চ সময়সীমা হতে পারে কুড়ি বছর। ২০১৮ সালের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগত ১৫ ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণে জানিয়েছিলেন, শহরে যারা ভাড়ায় বসবাস করেন তাদের জন্যই এই প্রকল্পটা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। বস্তি চাউল এবং অননুমোদিত কলোনিতে বসবাসকারী পরিবারগুলি যাতে সমস্ত সুবিধা পেতে পারেন এবং নিজেদের বাড়ির স্বপ্ন সফল করতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা যদি নিজেদের বাড়ি তৈরি করতে চায় তাহলে ব্যাংক থেকে তারা ঋণ পেতে পারে। আর এই ঋণের উপরে পাওয়া যাবে একটা নির্দিষ্ট হারে ছাড়। এরপরে কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছিলেন, শহরগুলিতে বাড়ির ক্রেতাদের জন্য নতুন প্রকল্প সেপ্টেম্বরের মধ্যে চালু করে দেওয়া হবে।

BharatBarta Desk

Recent Posts

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026

বিজেপি নেতার পার্টিতে শাহরুখ! বাড়ছে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা? জল্পনা তুঙ্গে

বলিউডের বাদশা শাহরুখ খান সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়েই চলেন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় ফের…

March 30, 2026

সপ্তাহের শুরুতেই সোনায় আগুন! কলকাতায় দাম ছুঁলো রেকর্ড—কেন হু হু করে বাড়ছে হলুদ ধাতু?

সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। ৩০ মার্চ, সোমবার সকাল থেকেই কলকাতার বাজারে…

March 30, 2026